somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুতের পাইকারি দাম ৫.৭৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিইআরসির

২০ শে মার্চ, ২০১২ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে গরম কাল শুরু না হতেই ঢাকাবাসীসহ দেশের বিভিন্ন স্হানে লোড শেডিং এর যন্ত্রণা জনগণকে সহ্য করতে হচ্ছে।এদিকে আজ (সোমবার) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের ওপর গণশুনানির পর বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম গড়ে ৫ দশমিক ৭৯ শতাংশ হারে বাড়ানোর পক্ষে মত দিয়েছে বিইআরসির মূল্যায়ন কমিটি।এই বিষয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হতে পারে। পাইকারির পাশাপাশি বিশেষ আদেশে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য খুচরা বিদ্যুতের দামও বাড়ানো হতে পারে।
গণশুনানিতে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, সদস্য সেলিম মাহমুদ ও মো. ইমদাদুল হক উপস্থিত ছিলেন। এর আগে পিডিবি গত ১৩ মার্চ প্রতি ইউনিট পাইকারি বিদ্যুতের দাম গড়ে ১১ শতাংশ বাড়ানোর জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির কাছে প্রস্তাব দেয়। পিডিবি তাদের প্রস্তাবে চলতি মাসের ১ তারিখ থেকে নতুন দাম কার্যকরের সুপারিশ করে।
শুনানিতে পিডিবির প্রস্তাবে বলা হয়, জ্বালানি তেলের দাম বাড়ায় উৎপাদন ব্যয় সামগ্রিকভাবে পাইকারি পর্যায়ে ২১ পয়সা বৃদ্ধি পেয়ে ৫ টাকা ২৯ পয়সার স্থলে ৫ টাকা ৫০ পয়সা হয়েছে। ফলে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রায় ১২৫ কোটি টাকা ঘাটতি হয়েছে। একই কারণে মার্চ থেকে জুন পর্যন্ত অতিরিক্ত ব্যয় হবে ৫৬৪ কোটি টাকা। অতিরিক্ত এই ব্যয়ের ঘাটতি মেটাতে পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।
এর আগে গত বছরের ২৪ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম দুই ধাপে বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। ওই ঘোষণা অনুযায়ী গত বছরেই তিন দফা পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক দফা দাম বাড়ানো হয়েছে

তথ্যসূত্র:তেহরান রেডিও/এমআরডি/এএইচ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮০ দিন কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-১

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১১

কী করার কথা ছিল তার, আর কী করেছেন তিনি!



প্রফেসর মুঃ ইউনুস!

জুলাই গণঅভ্যূত্থানে হাসিনার পতনের পর ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ভিতর ঐক্য ধরে রাখা এবং তাদের সবাইকে নিয়ে কাজ... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

×