somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে ফিরে এলেন সুরঞ্জিত : ফের রেলের দায়িত্ব পালনের আগ্রহ

১৬ ই মে, ২০১২ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অর্থ কেলেঙ্কারির ঘটনায় রেলের বিভাগীয় তদন্তে ‘নির্দোষ' প্রমাণিত হওয়ায় আবার রাজনীতিতে ফিরে আসার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ (বুধবার) সকালে ঝিগাতলার বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত জানান, রেলওয়ে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কোনো দোষ খুঁজে না পাওয়ায় কিছুদিন ‘যাত্রাবিরতি' কাটিয়ে রাজনীতিতে ফিরে আসছেন তিনি। রেল মন্ত্রণালয়ের দায়িত্ব আবার নেবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী রেলের দায়িত্ব দিলে তিনি সে দায়িত্ব নিতে রাজি আছেন।
৫৫ বছরের রাজনীতি ৫৫ সেকেন্ডে শেষ হয়ে যাবে না-এ মন্তব্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি গত ১৬ এপ্রিল রেল মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে বলেছিলাম-তদন্তে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত রাজনীতিতে আমার যাত্রা বিরতি। যেহেতু আমি প্রাথমিক তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছি তাই আজ থেকে রাজনীতিতে ফিরে আসলাম।'
সাংবাদিক সম্মেলন শেষ করে একটি পতাকাবাহী গাড়িতে করে সিলেটে নিজের নির্বাচনী এলাকা রওনা দেন সুরঞ্জিত সেনগুপ্ত। সিলেট থেকে ফিরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে সাংবাদিকদের জানান।
গত ৯ এপ্রিল মধ্যরাতে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরের ফটকে সাবেক রেলমন্ত্রীর এপিএস (বর্তমানে চাকরিচ্যুত) ফারুকের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়া যায়। রেলের পূর্বাঞ্চলের বরখাস্তকৃত জিএম মৃধা ও জিআরপি ঢাকার কমান্ড্যান্ট এনামুলও ওই গাড়িতে ছিলেন। এ ঘটনার জের ধরে ১৫ এপ্রিল জিএম মৃধা ও কমান্ড্যান্ট এনামুলকে সাময়িক বরখাস্ত এবং এপিএস ফারুককে চাকরিচ্যুত করেন তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। পাশাপাশি রেলের নিয়োগ প্রক্রিয়াও স্থগিত করা হয়।
এরপর ১৬ এপ্রিল অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সুরঞ্জিত সেনগুপ্ত। কিন্তু পরদিন তাকে দপ্তরবিহীন মন্ত্রী নিয়োগ করা হয়। বহুল আলোচিত রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ১৩ এপ্রিল প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×