েসই তুিম
লাশকাটা ঘরে শুয়ে আছে আমার ইতিহাস
ডোম নির্বিকার দাঁড়িয়ে-
বিড়ির আগুন নেভার অপেক্ষাই
জং ধরা নড়বড়ে টেবিল,ধারালো ছুরি-কালের সাক্ষি
ইতিহাস নিরবে কাঁদছে-কেটো না আমায়
ডোম কাটা শুরু করল-এক দৃষ্টিতে তাকিয়ে
কেটে কুটে ছিন্ন-ভিন্ন করল সবই- শুধু
হৃদয়টিকে পারলো না কিছুতেই
কপাল কুচকিয়ে-অবাক হয়ে দেখলো
কেউ আছে হৃদয় জুড়ে-সে তুমি
কপি রাইট পথিক পরিবার
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


