তুমি ভূমিষ্ঠ এই সোনালী দিনে
নির্মল ধরনীর বুকে
হাজারো স্বপ্ন নিয়ে চোখে
পার করেছো দীর্ঘ ঊনিশটি বছর
তোমার এই শুভ দিনে “শুভ জন্মদিন”।
আগামির প্রতিদিন
জীবন হোক আরো রঙিন
সুখ যেন না হয় বিলীন
দুঃখ যেন না আসে কোন দিন
তোমার এই শুভ দিনে “শুভ জন্মদিন”।
বাবার আদুরে, মায়ের মাথা ব্যথা
বোনের ঝগড়ার সাথি, ঘরের উজ্জলতা
আজকের এই বিশেষ দিনে
হয়ে উঠো আরো নবীন “শুভ জন্মদিন”।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



