somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাপুরুষ আর কাপুরুষের দেশ

২৬ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(উৎসর্গ : প্রিয় ব্লগার মাহবুব মোর্শেদ। তার সাম্প্রতিক পোস্টের প্রতিক্রিয়ায় এই পোস্ট)

আমার এক সিনিয়র বন্ধু আছেন। ছাত্রজীবনের বন্ধু। বায়িং হাউজে চাকুরি করেন। ছাত্রজীবনে তাকে কখনও পাঠ্যবইও পড়তে দেখিনি। কোচিং সেন্টারের ফটোকপি নোট আর দৈনিক পত্রিকা ছাড়া কোন কিছু পড়েননি।
এই ভদ্রলোক মাঝে মাঝে সাহিত্য বিষয়ে আলোচনা করেন। তার আলোচনার মধ্যে মূল আফসোস একটাই - আমাদের জাতীয় কবি নজরুল কেন নোবেল পাইল না। রবীন্দ্রনাথ ঠাকুর ষড়যন্ত্র কইরা নজরুলের নোবেল নিজে নিয়া নিছে। নইলে নোবেল তো রইব্যা না নজরুলই পাইত।
তার এই আফসোস শুনতে শুনতে একদিন ক্ষেপে গেলাম। তাকে বোঝালাম, রবীন্দ্রনাথের জন্ম ১৮৬১ সালে। তিনি নোবেল পান ১৯১৩ সালে যখন তার বয়স ৫২ বছর। অন্যদিকে নজরুল জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালে। ১৯১৩ সালে যখন রবীন্দ্রনাথ রোবেল পান তখন নজরুলের বয়স ১৪ বছর। তখন নজরুল ময়মনসিংহে দরিরামপুর হাইস্কুলে ক্লাশ সেভেন পড়াশোনা করছিলেন। কবিই হননি। তাই নজরুলের নোবেল কেড়ে নিয়ে রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার কোন সুযোগই নাই।
আমার এই যুক্তি তার ভালো লাগল না। তিনি আমাকে বললেন তুমি ভেতরের খবর জান না।
এবার তাকে আসল আক্রমণটা করলাম। জিজ্ঞেস করলাম, আপনি নজরুলের কোন কবিতা বা কাব্যগ্রন্থ পড়েছেন? তিনি শুধু বল বীর বলতে পারলেন।
আর রবীন্দ্রনাথের কোন লেখা পড়েছেন কি না জিজ্ঞেস করতেই তিনি ক্ষেপে উঠলেন। তার বক্তব্য, ওর লেখা আমি জীবনে পড়ব না। ও একটা ধাপ্পাবাজ। সারাজীবন কোন কাম করতে হয় নাই তো, তাই বইস্যা বইস্যা কবিতা লেখছে।
তার সাথে আর তর্কে গেলাম না। কেননা এই লোক নজরুলের লেখাও পড়েনি, রবীন্দ্রনাথের লেখা তো পড়ার প্রশ্নই আসে না। অথচ এক ধরনের গোঁড়া ধারণা নিয়ে বসে আছে। নজরুলকে সে ভালোবাসে, মহাপুরুষ মনে করে, কিন্তু তার কোন লেখাই সে পড়েনি।
আমাদের দেশের বেশির ভাগ লোকের আচরণ এরকম। কোন ব্যক্তিকে অনর্থক মহাপুরুষ বানাচ্ছে। কোন ব্যক্তিকে অনর্থক কাপুরুষ বানাচ্ছে। যার যা প্রাপ্য তা দিচ্ছে না। জাতি হিসেবে আমরা এই রকম চরমপন্থী হয়েছি শুধুমাত্র যথাযথ জ্ঞানচর্চার অভাবে। এই অবস্থা থেকে তখনই আমরা বেরিয়ে আসতে পারব যখন আমরা আমাদের মহাপুরুষ ও কাপুরুষদের সম্পর্কে আরও জানব। তখনই প্রত্যেককে তার প্রাপ্য সম্মান আমরা দিতে পারব।
মানুষকে প্রাপ্য সম্মান দেয়াটা আমাদের পবিত্র দায়িত্ব। নইলে আমরা যে প্রাপ্য সম্মান পাব না।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪৫
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×