আজকের দিনটি একটি বিশেষ দিন। মোট ৫ জন ব্লগারের জন্মদিন আজ। আজ নাফিস ইফতেখার, অপ্সরা, একরামুল হক শামীম, ব্যাকটেরিয়া ও সাগর ঢাকার জন্মদিন। সম্ভবত ব্লগের ইতিহাসে একই দিনে ৫ জনের জন্মদিন এই প্রথম।
এই উপলক্ষে বিশিষ্ট গুভেষক
সাইফুর একটি গুভেষণাকর্ম সম্পাদন করেছেন।
তার গুভেষণার ফলাফল নিম্নরূপ :
বাংলার বিখ্যাত বালিশ মিষ্টি :
(ত্যাগেই সুখ

বা দুঃখ

করার আগে এই মিষ্টির একখান ছবি গ্রহণ করা হইল।)
ত্যাগেই সুখ

(নাকি দুঃখ

) করার পরে এই মিষ্টির অবস্থা : ( গুভেষক সাহেবের ভুড়ির কলকব্জা নড়িয়া গিয়াছে কি না, সেই খবর কে নেবে ? ঝাতির এই বিশিষ্ট গুভেষক খতম হয়ে গেলে ঝাতি তো এতিম হয়ে যাবে।

)
সব গুভেষণাতেই বাই-প্রোডাক্ট হয়।

এই গুভেষণাতেও হয়েছে :
বালিশ মিষ্টি কিভাবে এই বাই-প্রোডাক্টে রূপান্তরিত হইল সেইটা আরেকটা গুভেষণার ব্যাপার। তবে গুভেষক সূত্রে জানা গেছে, এই বাই-প্রোডাক্ট অপরিবর্তনীয়। ত্যাগের সুখ

বা দুঃখের

পর বা আগে এটা একই রকম থেকে যায়। ভুড়ির কলকব্জা কী পরিমাণ নড়িয়া যায়, সেটা পরবর্তী গুভেষকরা বের করবেন।
তবে এই সবুজ শ্যামল দেশের সবুজ শ্যামল বালিশ মিষ্টি রফতানী করে দেশ ও ঝাতি অমূল্য বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারে।

(সমগ্র বিশ্ববাসীর ভুড়ির কলকব্জা না নাড়ায়া আমরা থামব না, ইনশাআল্লাহ) সবাই বলেন, আমিন।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৯