১. পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর মূল্য ফোঁস কইরা বাইরা গেছে। এমন ফোঁস করছে যে স্বয়ং সরকার বাহাদুরও অনেক হুমকি ধামকি দিয়া নামাইতে পারতেছে না।
২. ইফতারী উপলক্ষে ভেজাল, পঁচা-বাসি, খোলা ও রং মেশানো ভাজা পোড়া বিক্রি ফোঁস কইরা বাইড়া যাইব। এই ব্যবসায় নাইমা অনেকে ফোঁস কইরা অনেক ট্যাকা কামায়া ফালাইব।
৩. যাগো পকেটে টাকার অভাব নাই তারা দ্রব্যমূল্য বৃদ্ধি অথবা সরবরাহ ঘাটতির আশংকায় চাহিদার অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করিয়া কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ফোঁস কইরা মজুদদারি কইরা ফালাইব। এই সব মালমাল মজুদ করার পরও তার মনের মধ্যে ফোঁস ফোঁস চলতেই থাকব। আরও মাল না কেনার জন্য অনুতাপ চলতে থাকে।
৪. নামে সংযমের মাস হইলে খানা খাদ্যের জন্য মনের মধ্যে সারা দিনই ফোঁস ফোঁস চলতে থাকব। ইফতারি ও সেহেরিতে খানার চাহিদা যাইব ফোঁস কইরা বাইড়া। ফলে সংযমের মাসে আর সংযম হইব না।
৫. রমজান উপলক্ষে অজু ও গোছল কইরা ফোঁস কইরা পানির চাহিদা বাড়ায়া দিব পাবলিক। তাই দেখা যাইব পানির ঘাটতি। ইফতার, তারাবি ও সেহেরির সময় পানি, বিদু্্যৎ ও গ্যাস ব্যবহার কইরা ফোঁস কইরা সব বিল বাড়ায়া দিব।
৬. ঈদ উপলক্ষে পোশাক আর জুতার দোকানের সব দাম উঠব ফোঁস কইরা। যাগো কেনার সামর্থ্য আছে, তারা ফ্যাশন লয়া টেনশনে। যাগো সামর্থ্য নাই তারা বোনাসে না কুলানো লয়া টেনশনে।
৭. মার্কেটে মার্কেটে আলোকসজ্জা করার ফলে ফোঁস কইরা উঠব লোডশেডিং। চলব রাতভর লোডশেডিংএর দাপট।
৮. চুরি, ডাকাতি ও ছিনতাই বাইড়া যাইব ফোঁস কইরা। বিশেষ কইরা ঈদ উপলক্ষে ছিনতাই বাড়ব। অন্য দিকে চান্দাবাজিও ফোঁস কইরা উঠব। কারণ সবারই তো ঈদ করতে হইব।
৯. যানজট এখনই ফোঁস কইরা উঠছে। যত ঈদ আইতে থাকব, ততই যানজট ফোঁস করতেই থাকব।
১০. ঈদ উপলক্ষে পাবলিক বাড়ি যাইব বইলা সুযোগ মতো গাড়ি ভাড়া বাড়ব ফোঁস কইরা। তারপর যার থিকা যেমনে পারব, ইচ্ছা মতো গাড়ি ভাড়া আদায় চলব।
এতো সব ফোঁসের মধ্যে কেমনে কই খোশ আমদেদ, তাই কইলাম ফোঁস আমদেদ মাহে রমজান।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




