somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরীব হইলেই গরীবের কথা মনে পড়ে রে..........

২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আছিলাম নিরাপদ, হইলাম সাধারণ।
কোনদিনও যেই জায়গায় খেয়াল করি নাই সেই জায়গায় চোখ পড়ল আজ।
কি - বোর্ডের নিচে লেখা আছে, আপনার ডিফল্ট ট্যাব । ডিফল্ট ট্যাব এতদিন ছিল সংকলিত পোস্ট। এখন সেটা বদলায়া করলাম ক্রমানুসারে পোস্ট।
আমাদের বাড়ির মোড়ে এক ভিক্ষুক ভিক্ষা করত। এক দিন দুঃখ করে বলল, "এই মহল্লায় এত ট্যাকাওলা মাইনসে থাকে, কিন্তু ভিক্ষা পাওন যায় না। এর থেইক্যা অনেক বেশি ভিক্ষা পাওয়া যায় রেল লাইনের ধারে বস্তির পাশে যেই মহল্লা আছে সেইখানে বইলে। গরীবে গরীবের দুঃখ বুজে, বড়লোক কুনোদিনও গরীবের দুঃখ বুজতো না। "
রোজার প্রচলন ঠিক এই কারণেই। একমাস অভুক্ত থেকে সারা বছর যারা অভুক্ত থাকে, তাদের দুঃখ বোঝার চেষ্টা। যাতে করে অভুক্ত ও দুঃখী মানুষের প্রতি সহমর্মী হওয়া যায়। সংযমের মাসে অভুক্ত থেকে আমরা বঞ্চিত মানুষের দুঃখ বুঝতে পারি। অভুক্ত না থেকে কখনও অভুক্ত মানুষের কষ্ট বোঝা সম্ভব না।
সেই ভিক্ষুকের কথা ঠিক। আসলেই গরীবে গরীবের দুঃখ বুঝে। ধনী মানুষ মুখে যতই দরদ দেখাক, গরীবেরর দুঃখ কোনদিনও বুঝবে না। এসি গাড়িতে চড়ে গরীব মানুষের ক্ষুধার জ্বালা যেই নেতারা বুঝতে চায়, তারা ভণ্ডামি করে। তাদের পক্ষে কোন দিনও গরীব মানুষের কষ্ট বোঝা সম্ভব না।
যেমন : সবাই বলছে রমজান মাসে জিনিসপত্রের দাম বেড়েছে। আমাদের খাদ্যমন্ত্রী মহোদয় বলছেন, আশেপাশের দেশের তুলনায় আমাদের দেশে জিনিসপত্রের দাম তেমন বাড়েনি। তার মানে হইল, উনি ম্যাসেজ দিতাছেন, আপনেরা (ব্যবসায়ীরা) এত কম বাড়াইলেন ক্যান ? ইচ্ছা করলে আরও বাড়াইতে পারেন। আমি লাইসেন্স দিয়া দিতাছি।
উনি মন্ত্রী হওয়ার ফলে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা বুঝতে পারেন না। অতীতেও কোন মন্ত্রী সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বুঝতে পারেন নাই। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বুঝতে হইলে আগে নিজে সাধারণ মানুষ হইতে হইব। মন্ত্রিত্বের গদীতে আরামে জীবন কাটল যাদের, তাদের পক্ষে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝা সম্ভব না।
আসলে, গরীব না হইলে কেউ গরীবের দুঃখ বুঝে না। আমি গরীব হইয়াই বুঝলাম, আসলে গরীবের দুঃখ কতটুকু। গরীব হইলেই গরীবের কথা মনে পড়ে রে ........

(অফ টপিক : আসেন, সবাই আমরা গরীবের দুঃখ বুঝতে চেষ্টা করি। ডিফল্ট ট্যাব হিসেবে ক্রমানুসারে পোস্ট সেট কইরা নেই। )
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৬
২৮টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×