পুরোনো দিনে নাকি এই নিয়ম ছিল।
কোন গ্রামে কেউ লাখ টাকার মালিক হইলে সে একটা লম্বা বাঁশের খুটিতে একটা বাতি জ্বালাইত। সেইটারে বলত, লাখের বাত্তি। মানুষজন দূর থিকা সেই বাত্তি দেইক্যা বুঝত, হালায় লাখপতি।
লাখপতি হওনের বহুত শখ আছিল। কত মাইনসে এইখানে লাখপতি, আমি না।
আজকা সেই লাখপতির দলে নাম লিখাইলাম। কিছুক্ষণ আগে দেখি আমি লাখপতির দলে ঢুইক্যা গেছি।
তবে লাখপতির দুনিয়ায় ঢুকলাম জিনারেল হইয়া। জিনারেল সাব এখন লাখের বাত্তি জ্বালাইব। সবাই জিনারেল সাবের জন্য দোয়া করেন।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




