somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক সংস্কৃতি বদলায় নাই, বরং পুরানাটাই পইচ্যা গইল্যা দুর্গন্ধ বাড়াইতাছে

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেশাগত কারণে একবার এক সন্ত্রাসী কাম রাজনীতিবিদের সাথে বাতচিত হয়া গেল। তিনি নিজেকে বিশাল রাজনীতিবিদ বললেও এলাকাবাসী তাকে ভয়ংকর সন্ত্রাসী হিসেবেই চেনে। এই সরকার ক্ষমতায় আসার পর উনি এলাকায় ফিরেছেন। গোপনে ফিরেছেন এবং পরে এলাকায় তার চেলা চামুন্ডারা মিল্যা তারে বিরাট সংবর্ধনা দিছে।
তিনি আমাকে তার বাড়ি দেখাইতে নিয়া গেলেন। গত বিএনপির সময় বিএনপি ক্যাডাররা তার বাড়ির সব কিছু লুট কইরা নিয়া গেছে। এমনকি ঘরের দরজা জানালা ও চালও নাই। ভয়াবহ দৃশ্য। ৫ বছর যাবৎ এই বাড়ি শূন্য খা খা।
এলাকায় খোঁজ নিয়ে জানলাম, আগের বার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এলাকাবাসীর উপর প্রবল অত্যাচার করেছেন এই ভদ্রলোক। হেন কোন অপকর্ম নাই তিনি করেন নাই। চান্দাবাজি, টেন্ডারবাজি, মাগীবাজি, দখলবাজি - কোনটাই বাদ দেন নাই। তাই বিএনপি ক্ষমতায় আসার পরই বিএনপি ক্যাডার ও যাদের উপর তিনি অত্যাচার করেছেন তারা সবাই মিলে তার বাড়ি লুট করে। তিনি ও তার পরিবার পালিয়ে বাঁচে।
এবার তিনি এলাকায় ফিরে এসেছেন এবং তার উপরে যারা অত্যাচার করেছিল তারা পালিয়েছে। কিন্তু এলাকাবাসী অন্য লোক তার হাত থেকে রেহাই পাচ্ছে না। আবারও আগের মতো শুরু হয়েছে চান্দাবাজি, টেন্ডারবাজি, মাগীবাজি, দখলবাজি। তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী।

রাজনৈতিক সংস্কৃতি বদলানোর আহবান :
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চান। কিন্তু বাস্তবে তার দলের লোকের প্রধানমন্ত্রীর এই আহবান শুনেও শোনেন নি। ব্যক্তিগত স্বার্থে তারা রাজনীতি করেন, তাদের কাছে এই সব ভালো কথার কোন দাম নাই ।

যে কারণে রাজনৈতিক সংস্কৃতি বদলায় নি, বরং পঁচে গলে দুর্গন্ধ বেরুচ্ছে

এই ধরনের সন্ত্রাসীরা কিন্তু দেশের স্বার্থে রাজনীতি করে না, দলের স্বার্থে রাজনীতি করে না, করে নিজের ব্যক্তিগত স্বার্থে । এই ধরনের লোক দেশের ২টি বড় রাজনৈতিক দলেই আছে। এরা ৫ বছর ইচ্ছামতো চান্দাবাজি, টেন্ডারবাজি, মাগীবাজি, দখলবাজি করে এবং পরবর্তী ৫ বছর পালিয়ে থাকে। আবার পরবর্তী ৫ বছর পালিয়ে থাকার খেসারত পুষিয়ে নেয়। তারা চান্দাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করে কোটিপতি হয়ে যায়। সুযোগ পেলেই খুন খারাবি করে, ভদ্রঘরের মেয়েদের তুলে নিয়ে যায়। গণধর্ষণের পর ভিকটিম থানামুখী হওয়ারও সাহস পায় না। কোন কোন ঘটনা কিভাবে যেন মিডিয়ায় চলে আসে। তারাপর সেটা নিয়ে বিপদে পড়ে যায় থানাওয়ালারা। মামলা হয়, তারপর পড়তে থাকে তারিখ, তারিখ এবং তারিখ। মামলায় সাজা হওয়া দিল্লীকা লাড্ডু। বাদীপক্ষ শেষ পর্যন্ত মামলা ফেলে পালায়। এলাকা ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়।
রাজনৈতিক চান্দাবাজি, টেন্ডারবাজি, মাগীবাজি, দখলবাজির শেষ পর্যায়ে শুরু হয় গণধর্ষণ। নারী হল সর্বশেষ টার্গেট। দুঃখজনক হলেও আমাদের ২টি দলের প্রধান নারী হওয়া সত্ত্বেও নারীদের রক্ষা করার ক্ষেত্রে তারা কোন পদক্ষেপই নেন নি। বরং তারা তাদের দলের কর্মীর পক্ষেই সব সময় সাফাই গেয়েছেন।
আমাদের দেশের রাজনীতি থেকে এই প্রতিশোধপরায়ণ লোকগুলিতে বের করে দেয়ার দায়িত্ব কার ? এই সব প্রতিশোধপরায়ণ সন্ত্রাসী মাস্তানের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব কার ? দলের মধ্যে প্রতিশোধপরায়ণ সন্ত্রাসী ও মাস্তান রেখে কি রাজনৈতিক সংস্কৃতি বদলানো সম্ভব ? আসলে কি তারা রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায় ?
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×