somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গার্মেন্টস মালিকগণ, কবে আপনারা মানবিক হবেন ?

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের সবচেয়ে বড় রপ্তানীখাতের প্রতিনিধি আপনারা, আপনারা গার্মেন্টস মালিকগণ। দেশের সবচেয়ে বড় ও প্রভাবশালী দুটি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি আপনারা, আপনারা গার্মেন্টস মালিকগণ। আমাদের দেশের আইন সভার অনেক সদস্য আপনারা। এমনকি মন্ত্রী সভাতেও আপনাদের কারো কারো আসন রয়েছে। এই দেশের ক্ষমতা ও সম্পদের একটা বড় অংশ আপনাদের করায়ত্ব। ক্ষমতা ও সম্পদ আপনাদের হাতে বলেই আপনারা রাষ্ট্রের শীর্ষে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারেন। আপনাদের সিদ্ধান্ত রাষ্ট্রের উপর চাপিয়ে দেয়ার মতো প্রভাবশালী আপনারা।
আপনাদের কারণে লক্ষ লক্ষ বেকার গরীব মানুষের কর্মসংস্থান হয়েছে। আপনাদের কারণে দেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করছে।আপনাদের কারণে দেশের একটা বড় অংশ প্রথমবারের মতো শহরমুখী হয়েছে। গ্রামের গবীর কিশোরী মেয়েটি উপার্জন করতে শিখেছে।
কিন্তু বেকারের কর্মসংস্থানের ফলে বেকার যত লাভবান হয়েছে, তারচেয়ে বেশি লাভবান হয়েছেন আপনারা। বেকারের স্বল্পমূল্যের শ্রম দিয়ে আপনি বছর বছর কারখানা বাড়িয়েছেন। আপনার গাড়ির মডেল প্রতি বছর বদলে গেছে। আপনার বাড়ির জৌলুস প্রতি মাসে বেড়েছে। দেশে ছাড়াও দেশের বাইরে আপনি বাড়ি বানিয়েছেন। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্রভৃতি দেশে আপনার স্ত্রী সন্তানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। আপনার সন্তানকে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন।
আপনি মালিক, আপনি তো বিলাসবহুল জীবনযাপন করবেন, এটাই স্বাভাবিক। আপনার সামাজিক অবস্থানের কারণেই আপনার এই জীবনযাপন দরকার। আপনার ব্যবসাকে আরো বাড়ানোর জন্য আপনার গাড়ি, বাড়ি, পোশাকের জৌলুস দরকার। আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য তাদের বিদেশী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দরকার। আপনি মালিক, আপনার এই বিলাসী জীবনযাপনের অধিকার রয়েছে। আপনার অধিকারের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
সম্মানিত গার্মেন্টস মালিকগণ, আপনাদের এই বিলাসবহুল জীবনের বিপরীতে আপনারা শ্রমিকদের কী দিয়েছেন ? তাদের দিয়েছেন স্বল্প বেতন, দীর্ঘ শ্রম ঘণ্টা এবং বিভৎস নির্মম মৃত্যু।বিপুল বেকারত্বের সুযোগ নিয়ে আপনার এই সব গরীব মানুষদের অতি অল্প বেতন দিয়ে শ্রম শোষণ করে যাচ্ছেন। আট ঘণ্টা শ্রম দেয়ার কথা থাকলেও নানা অজুহাতে তাদের বারো থেকে ষোল ঘণ্টা কাজ করিয়ে নিচ্ছেন। অতিরিক্ত কর্মঘণ্টার পারিশ্রমিক দ্বিগুণ দেয়ার কথা থাকলেও আপনারা দিচ্ছেন দেড় গুণ। সুযোগ পেলেই নানা অজুহাতে অতিরিক্ত শ্রম ঘণ্টার টাকা মেরে দিচ্ছেন। এমনকি দুই তিন মাসের বেতন বকেয়া রাখছেন। প্রতিবাদ করলে মুহূর্তে ছাটাই করে দিচ্ছেন নিরীহ শ্রমিকদের।
আপনাদের এই শ্রমিকরা চরম দরিদ্র, শিক্ষাদীক্ষাহীন এবং বেশির ভাগই নারী। ফলে ওদের শোষণ করার সব সুবিধাই আপনাদের হাতে । চাকুরি গেলে খাবে কী - এই চিন্তায় ওরা আপনাদের অন্যায়ের কাছে মাথা নত করে থাকে। শিক্ষাদীক্ষা নাই বলে এই অবস্থা থেকে বের হওয়ার কোন বুদ্ধিও ওদের নাই। নারী বলে ওদের প্রতিবাদ করার সাহস ও শক্তি দুটোই কম।
মাঝে মাঝেই আপনাদের কারখানায় শ্রমিক অসন্তোষ হয়। বেশির ভাগ সময় তার কারণ হয় বকেয়া বেতন পরিশোধের দাবী। বিশেষ করে ঈদ উৎসবের আগে শ্রমিক অসন্তোষ একটা সাধারণ ঘটনা। শ্রমিক অসন্তোষ ঠেকানোর জন্য আপনাদের রয়েছে স্থানীয় পালিত মাস্তান, রাষ্ট্রীয় পুলিশ বাহিনী এবং স্থানীয় টাউট শ্রমিক নেতা ও রাজনৈতিক নেতা। আপনারা যখন যাকে দরকার ব্যবহার করে শ্রমিক অসন্তোষ সামাল দেন। যখন সামাল দিতে পারেন না, গার্মেন্টস বন্ধ করে ভেগে যান। শ্রমিকরা বেশ কয়েক দিন বিক্ষোভ করার পর পেটের দায়ে অন্য কোথাও কাজ নিয়ে নেয়। আপনার ভীষণ লাভ হয়। শ্রমিকদের বকেয়া বেতন আর দিতে হয় না।
সরকারের শ্রম অফিসের কাজ হল আপনাদের সহায়তা করা। কারণ সরকারের আর সব প্রতিষ্ঠানের মতো ওখানেও কিছু সংখ্যক ঘুষখোর কর্মকর্তা হা করে বসে আছে। আপনাদের ঘুষের কাছে মারা যায় শ্রমিকদের ন্যায্য অধিকার।
কখনও কি ভেবেছেন আপনি যেই বাড়িটাতে পরিবার পরিজন নিয়ে বাস করেন, সেই বাড়িটাতে আগুন লাগে না কেন ? আর আগুন লাগলেও প্রাণহানি হয় না কেন ? আপনি যেই বাড়িটাকে বাস করেন, সেই বাড়িটা কেন ধ্বসে পড়ে না ? কারণ ওটা আপনার এবং আপনার পরিজনের বসবাসের জন্য বলেই আপনি নিরাপদ করে বানিয়েছেন।
অন্য দিকে আপনার শ্রমিকদের জন্য যেই কারখানা বানিয়েছেন, সেখানে আগুন লাগলে শত শত শ্রমিক মারা যায়। যেই কারখানা বানিয়েছেন, সেই কারখানা ধ্বসে পড়ে শত শত শ্রমিক মারা যায়। কারণ একটাই আপনাদের কাছে শ্রমিকের জীবনের মূল্য কানাকড়িও নাই।
যে শ্রমিকের রক্ত ঘামে আপনাদের এত বিত্তবৈভব, তাদের এই অমানবিক নির্মম বিভৎস মৃত্যু কি আপনাদের বিবেকে নাড়া দেয় না ? না, দেয় না। কারণ আপনাদের বিবেক মরে গেছে। আপনারা বহু আগেই মানবিকতা হারিয়েছেন। আর যে রাষ্ট্রযন্ত্রে আপনারা বাস করেন, তার প্রতিটি প্রতিষ্ঠান টাকা দিয়ে কেনা যায় বলে শ্রমিকদের প্রতি আপনাদের এই অমানবিক আচরণের কোন ন্যায্য বিচার হয় না, হবেও না কোনদিন।
সম্মানিত গার্মেন্টস মালিকগণ, আপনারা তো মানব সমাজেই বাস করেন। সমাজের সুবিধাভোগী মানুষ হিসেবে আপনাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব আছে। শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা আপনাদের দায়িত্ব। হয়তো সাময়িকভাবে আপনারা এই দায়িত্ব এড়াতে পারবেন। কিন্তু এটার দীর্ঘস্থায়ী ফলাফল ভালো হবে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে ঘৃণা আপনাদের জন্য জমা হচ্ছে, তা একদিন বিস্ফোরিত হবে, এই শ্রমিক শ্রেণীই একদিন ফুঁসে উঠবে। তখন আপনাদের বাড়ি-গাড়ি বিত্ত বৈভব আপনাদের রক্ষা করতে পারবে না। সুতরাং আপনার নিজের স্বার্থেই সময় থাকতে মানবিক হোন। অপর মানুষের প্রতি মানবিক হওয়াটা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×