বৃষ্টি এবং পরাবাস্তবতা
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তখন নিশুতি রাত...
একটু আগের প্রবল বৃষ্টি
মুমূর্ষু প্রায় ।
আর আমিও তখন
আত্মসমপর্ণ করতে চলেছি
ঢুলুঢুলু চোখের পাতার কাছে ।
হঠাৎই দুঃস্বপ্ন দেখে
জেগে ওঠা কোন পাখির ডাক,
আমাকে বিচ্ছিন্ন করে ।
আমি পৌঁছে যাই
তোমার জানালার কাছে,
মাটির সোঁদা গন্ধ কিংবা
নোনা ধরা দেয়ালের চেয়ে তীব্র,
তোমার ঘুমন্ত শরীরের গন্ধ
যেন আমায় জানালা পেরোতে বলে ।
হাত ছোঁয়া দূরত্বের তুমি
তখন যেন যোজন দূরে সরে গিয়ে
আবার নিরুৎসাহিত করে তোলো ।
হাতড়ে খুঁজি সোনার কাঠি, রুপোর কাঠি
কিন্তু কই ?
বৃথাই ইতিউতি খুঁজি,
শুন্য হাতে আর কিছু পাইনা।
জানালার গরাদে হয়ত তোমার স্পর্শ ছিল,
তখনকার প্রবল বর্ষণের শব্দে
জেগেছিলে তুমি আর হয়ত
আর্দ্র ভেজা ঠান্ডায় আরো ভাল করে
জড়িয়েছিলে তোমার কাঁথাটা ।
হয়তোবা মুখ বাড়িয়ে দিয়েছিলে
গরাদের দিকে, একটু খানি
বৃষ্টির আঁচ পেতে ।
আমি ভাবি আর গরাদকে
আঁকড়ে ধরি নিবিড় ভাবে,
আরো দৃঢ় ভাবে ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৯ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন