বাস্তব মৃত্যুর পরে
২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাস্তব মৃত্যুর পরে হয়ত
এমনই একটা দিন চাইব আমি।
পাটভাঙা শাড়ির মত
বৃষ্টির তীরে আহত বিকেল,
অথবা
চেরিফুলে আলুলায়িত বিকেল।
শবের মায়াগন্ধ মেখে,
চন্দন,ধূপ,কর্পূর ছুঁয়ে,
নীল,কালো,লাল,বেগুনী,
এমন রঙের চুম্বন পেয়ে,
ধীরে হয়ত আরো ধীরে ।
শেষযাত্রার উলম্ব আকাশ,
বধির বৃষ্টির বিনম্র ফোঁটা,
পথচারীর চকিত দৃষ্টি,
এসব কিছু এড়িয়ে
কাদা মাখা পদচিহ্ন
হয়ত ছড়িয়ে দেবে,
দীর্ঘশ্বাসের সংক্রামক বীজাণু ।
বাস্তব মৃত্যুর পরে হয়ত
এমনই দিন চাইব আমি ...
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৯ রাত ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবিএকটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত...
...বাকিটুকু পড়ুন