বিষাদের অভিজ্ঞান
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেদনাদের দ্বীপান্তর হচ্ছে।
ক্রমশ,ধীরে ধীরে,
এ নগর থেকে।
অগোত্রীয় কাঠের শ্যাওলা খোলে
অনাহূত আবর্জনা,
অপবিত্র পূঁজের মত
জমা হচ্ছে
নির্ভুল ঐকিক নিয়মে।
আনন্দ,আনন্দ
শুধু অশ্লীল আনন্দ।
আনন্দ,আনন্দ
বিজ্ঞাপন বণিতাদের মুখে,
সংবাদে,চায়ের আড্ডায়,
দাম্পত্যের বিছানায়,
এমনকি আমার একচ্ছত্র জানালায়
এখন উঁকি দেয়
সাদা দাঁতের বিপ্লবী ক্যানভ্যাসার,
সর্বময় আনন্দের হাসিতে।
বেদনারা চলে যাচ্ছে,
চলে যাচ্ছে
অভিমানে,অবসাদে,
আলস্যের ঘুমের ঘোরে,
আনন্দের কর্কশ কশাঘাতে।
অভিজ্ঞান খুঁজে পেতে
আমি শত ক্রোশ নাগরিক
পদযাত্রায়
এখনো পাইনি কোনো বেদনার
নিটোল নীল পদ্ম।
পাইনি কোন সুমেধাকে,
যে এসে দাঁড়িয়ে আছে
আটটি পদ্ম হাতে,জনাকীর্ণ নির্জনতায়,
আমারই অপেক্ষায়।
আমি শুধু বেদনাকে পেতে চেয়েছিলাম।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন