সমুদ্র নির্বাসন
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এমনকি আমিও যেতে চাই তাহিতিতে
এইসব নিখুঁত,স্থবির দিন ফেলে,
আদিমতার শুদ্ধ সন্ধানে,অতর্কিতে,
যেখানে এখনো প্রাকৃত হৃদয়ের দেখা মেলে।
সমুদ্রের কুমারী গোপন ঘ্রাণ
শুষে নেবে উতপ্ত নিঃশ্বাস।
মহুয়া তরুনীরা রাঙাবে চারপাশ,
যারা নয় একটুও ম্রিয়মান।
সেই সব আনত,উজ্জ্বল, রঙিন ক্যানভাসে
প্রগাঢ়,আদিম আর উদ্ধত জিজ্ঞাসারা
সওয়ার হবে বিবর্ণ,স্বপ্নিল,ডানাওয়ালা বাসে।
তাহিতির তীরে আমার কুঁড়েঘরে,গলিত অতীতেরা
প্রোথিত হবে। পুড়বে আমার প্রেমিকারা,
তাদের স্মৃতি,চুল,কপোল আর পরিপূর্ণ কষ্টেরা।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন