পুরোনো পৃষ্ঠার খোঁজে
১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শূন্য থেকে ছাতিমের গন্ধ
ফেটে পড়ে,
গলে পড়ে,
আমাদের করে নির্ণিমেষ অন্ধ।
তবুও জলদস্যু ইন্দ্রিয় দেখে ফেলে,
একরঙা দৃষ্টি মেলে
চর্বিত সংবিধান,বয়সের ছাপ।
নিঁখুত পরিমাপ,
পার্ক অ্যাভিনিউ-এর দর্জিদের মত।
আর নিষ্পাপ চোখেরা
বিনিদ্র রাত জেগে জেগে
কখন হয়েছে অতীতের শব,নিহত।
আমাদের শতচ্ছিন্ন রথ
সব প্রতিযোগিতা শেষে,ক্লান্ত শরীরে
খুঁজেছিল অনিঃশেষের পথ।
পথে পথে প্রতিটি মোড়ে
স্তবরত প্রতিটি মূর্খের দিকে তাকিয়ে দেখি,
হাঁপর ফুসফুস,লালাঝরা ওষ্ঠ
অত্যন্ত স্পষ্ট
লাল গোলাপের পাপড়ির মত।
আর ঠিক তখনই বেজে উঠেছিল
পাগলা ঘন্টা মূর্হুমূহু।
ত্রাহি ত্রাহি রবে কেঁপেছিল স্বর্গ-মর্ত্য-পাতাল,
আর দন্ডিত আমাদের আপিল পৌঁছেছিল
বিচারক মহাকাল
সমীপে,আভূমি নত হয়ে,
ভিক্ষা চেয়েছিল সহজিয়া অতীতের পৃষ্ঠাদের।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন