somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ভূত নই আমি ভীতু আমি মিথ্যেবাদী আমি স্বার্থপর সন্তান

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি যেন হয়েছে আমার , কিছুতেই মন বসাতে পারি না । না সাংসারিক কাজে, না পড়াশুনায়, না বিনোদনে , কিছুতেই না । একটা সময় ছিল টানা মুভি দেখে রাত পার করেছি । আজ আর তা হয় না । আমি না কোনদিন বাইরের আনন্দময় জগৎ থেকে আনন্দ নিতে পারি না । আমার সবচাইতে বড় সমস্যা আমার মন, আমি অনেক বেশী ইমোশোনাল বাংলায় কি বলে আবেগপ্রবণ ! আমার চাকরি ক্ষেত্রে যেয়েও বসের কাছ থেকে শুনেছি "আবেগ কমাও" :( আমি পারি না , আমি অনেক ভীতু ।

বাবা মারা গেছেন আজ প্রায় ৯ বছর । বাবা মারা যাওয়ার পর মা চাকরিজীবী হেতু তাঁকে অবসর পেতে হয়নি যে তিনি মন খারাপের সুযোগ পাবেন । অনার্স পাশ করার পর আল্লাহ্‌র ইচ্ছায় একটা চাকরি পেয়ে গেছিলাম । মনে মনে একটি মানুষকে অনেক ভালবাসতাম । তার কাছে মনের কথা বলার সুযোগ যেদিন পেলাম সেদিন আমি শুধু তাকে হারাবো এই ভেবে তার শর্ত মেনে নিলাম আর জীবনের সবচাইতে বড় স্বার্থপরতা করলাম ।

বিয়ের পর মাকে ছেড়ে পরবাসী হয়ে আছি, মাঝে মাঝে মনে হয় সংসার ছেড়ে দিয়ে মায়ের কাছে উড়াল দেই । বাস্তবতা কি এতোই সোজা ? এদিকে যার সাথে ঘর বেঁধেছি তার জন্যও কম মায়া তৈরি হয়নি । তাকে ছেড়েই কি করে থাকি ??


কি দোটানা তাই না?
আমার নানীর ৯ সন্তান । শেষ বয়সে আমার মাই তাঁর ঠাঁই । তাঁর ছেলেরা অর্থ নিয়ে কার্পণ্য করেন না কিন্তু একটা মানুষের টাকার সাথে সাথে অনেক কিছুই লাগে এটা আমার নানীর সন্তানেরা বুঝেন কিনা জানি না ।

আমি বুঝি না মানুষ কেন কিসের পেছনে ছুটে ?? আমাদের বাবা মা আমাদের জন্য নাকি গ্রাম ছেড়েছেন , আমরাও ভবিষ্যৎ কে ভেবেই ছেড়েছি দেশ, আমাদের সন্তান কি বিশ্ব ছেড়ে যাবে ? মানে কি দেশ থেকে দেশান্তরে এই ছুটে চলা কেন ?
হুম দেশে নিরাপত্তা নেই, অনেক কিছুই নেই, তাই বলে এই মায়া , এই বাতাস, এই পরিবার , ছেড়ে আমি গত ২ টি বছর কেঁদে কেঁদে পার করেছি ! একটা মুহূর্ত আনন্দের মনে হয় নি । ২ টি বিবাহবার্ষিকী পালন করেছি !! সব মেয়েই হয়তো চায় কিছুটা স্পেস একাকি কিছুক্ষন , কিন্তু দিনের পর দিনের একাকীত্ব বিশেষ দিনে বিষের মত লাগে !!

নাকি শুধু আমারই লাগে?? আমি যখন লিখছি তখনও কাঁদছি ? আমার মায়ের জন্য , আমি তাঁকে কিভাবে অবজ্ঞা করে চলে এলাম ।

আমার জীবনের অনেক গুলি বছর গেছে বিছানায় অসুস্থ অবস্থায় । স্কুল কলেজ আমার বাবা মা আমাকে ডাক্তার , পীর , কবিরাজ কিছুই বাদ রাখেন নি সুস্থ করার জন্য । অথচ যখন আমার বাবা কান্সারে আক্রান্ত হল আমি আমার পড়াশুনায় ব্যস্ত অন্য শহরে ।মনে আছে আব্বু যেদিন শেষ ভালো ভাবে কথা হয় , হসপিটালে যাওয়ার আগে আমাকে ফোন দেয় , আমার বোন কে বলে আমি যাতে বুঝতে না পারি তার অনেক হেঁচকি উঠত সেটা আমার সাথে কথা বলার সময় অনেক কষ্টে দমিয়ে রেখে কথা বলে । বলে আব্বুতো চলে যাবো নিজের পড়াশুনা ঠিক ভাবে করো । হাহ কি স্বার্থপর আমরা না? সবাই তো চলে যাবো একদিন ?
এরপর ভেবেছিলাম আর ছেড়ে যাবো না পরিবার কে । অথচ আজ আমার আম্মু যখন অসুস্থ আমি প্রতিদিন ফোনে শুনি সে হাঁটতে পারে না, আমি বিরক্ত হয় , কাঁদি , রাগ করি !! কেমন সন্তান আমি?

আমার মাঝে মাঝে মনে হয় আমি দেশে ফিরলেই মানসিক ডাক্তার দেখাবো । আমার মন সারাক্ষন কাঁদে এটা বন্ধ করতে হবে। অনেক কিছুই লিখতে মন চাইছে । মনের মানুষকে সব বলা যায় না , অথবা বলেছি ও অনেক জ্বালিয়েছি কেঁদে কেঁদে ,ওর জীবনটা আমি নষ্ট করছি । আমি ওর স্বপ্ন নষ্ট করতে চাইছি । আমি আসলে একটা ভূত না ভীতু হাহাহা ।

কেন লিখছি ? এমনি লেখা পড়ার বা লেখার ইচ্ছা কোনটাই এখন করে না । এখন ইচ্ছে করে শুধু কাঁদি । তাও আজ লিখলাম কেন জানি না মনে হচ্ছে মন হালকা হচ্ছে হাহাহাহা ।

কেউ বকা দিয়েন না এই ফালতু কান্দুন মার্কা পোস্টে সময় ব্যয় করে :(
শেষে আমার লেখা পুরনো কবিতা দিচ্ছি যা আমি আমার এই দশা হবার অনেক আগে লিখেছিলাম আজ আমি নিজেই তা হয়ে গেছি। কি অদ্ভুত না ?? এখনতো ভাদ্র মাস গুম হয়ে থাকার সময়

সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×