দেশের নাগরিকদের সুযোগ দিন
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের দেশে অধিকাংশ বেসরকারী প্রতিষ্ঠানে দেখা যায় দেখা যায় যে, মালিক পক্ষ তার প্রতিষ্ঠানের উচ্চ পদের জন্য বিদেশ থেকে লোক নিয়ে আসেন। বলাই বাহুল্য যে, এ জন্য মালিক পক্ষকে ঐ বিদেশী কর্মকর্তার জন্য বেতন, গাড়ী, বাসস্হান, ইমিগ্রেশন বাবদ অনেক বেশি ব্যয় করতে হয়। অথচ সেই মালিক পক্ষই একজন দেশী কর্মকর্তার জন্য কত টাকা বেতন ধার্য করেন ? আর দেশী কর্মকর্তার জন্য বাৎসরিক কত টাকা বৃদ্ধি করেন? দেশী কর্মকর্তার জন্য কয়টি গাড়ীর সুবিধা দিয়ে থাকেন? মালিক পক্ষ এসব বিষয়ে ধার তো ধারেনই না বরং দেশী কর্মকর্তাদের নিয়োজিত করে দেন ঐসব বিদেশী কর্মকর্তাদের সেবার জন্য এবং তাদের নীচে কাজ করার জন্য। এতে করে বিদেশী কর্মকর্তারা দেশী কর্মকর্তাদেরকে গরু খাটুনি করানোর সুযোগ পেয়ে যায়। তারা দেশী কর্মকর্তাদেরকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেয় আর দেশী কর্মকর্তাদের তৈরী করা ফাইল নিয়ে নিজেরা সকল সুনামের অধিকারী হয়ে যায় এবং দেশের বাইরে মিটিং করতে চলে যায়। মালিক পক্ষও এতে খুব সাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু তারা ভেবে দেখেছেন কি এতে করে আমাদের দেশের ছেলেমেয়েরা দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হতে বাধা গ্রস্থ হচ্ছে? এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের জনশক্তি কেরানীতে রুপান্তরিত হবে আর আমাদের উপরে থাকবে বিদেশীরা যা আবারও নতুন করে বৈদেশিক আধিপত্যের রূপ ধারণ করবে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন