somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম, মত, পথ, দর্শন, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা ইত্যাদি, ইত্যাদি................

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট একটা গল্প বলি। সেদিন আমরা কয়েক বন্ধু এবং আমাদের এক পাড়াত ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছিলাম। কথায় কথায় ধর্মীয় কিছু বিষয় নিয়ে যুক্তি পাল্টা যুক্তি শুরু হয়ে গেল। যুক্তির সাথে না পেরে আমাদের ভাইটি আমার এক বন্ধুকে উদ্দেশ্য করে বলছে “ দেখ মাহফুজ আমি কিন্তু তোমাকে চাইলে এখুনি রগিয়ে দিতে পারি”। জবাবে মাহফুজ উত্তর দিল “জি ভাই আমিও আপনাকে রাগিয়ে দিতে পারব, এখন যদি আমি আপনার মা-বাবা, ভাই-বোন, অথবা আপনার প্রেমিকা কিংবা বউকে নিজে বাজে/আপত্তিকর মন্তব্য করি তাহলে আপনি অবশ্যই রাগতে বাধ্য হবেন”।

কথা হচ্ছে মা-বাবা, ভাই-বোন, অথবা প্রেমিকা কিংবা বউ যেমন সবার কাছেই স্পর্শকাতর তেমনি ধর্মীয়(যে যে ধর্মের অনুসারী হোক না কেন) বিষয়গুলো ও তাই। ধরলাম আপনি ইসলাম ধর্মের অনুসারী, আপনাকে ব্লগে ইসলাম প্রচারের দায়িত্ব কে দিয়েছে? তেমনি ভাবে অন্যান্য ধর্মের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে ভালো আলেম এর কাছে যেতে হবে, তেমনিভাবে হিন্দু ধর্ম সম্পর্কে জানতে হলে ওই ধর্মের ধর্মীয় গুরুর কাছে যেতে হবে। সকল ধর্মের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।
তেমনিভাবে ধরলাম আপনি বিএনপি বা আওয়ামীলীগ অথবা অন্য যে মতের সমর্থক হউন না কেন সেটা ব্লগ এ প্রচার করার দরকার কি? ধরা যাক আপনি বিএনপি করেন, ব্লগ এ আপনার দলের বেপুক গুণগান গাইলেন আবার আপনার বিপক্ষ দলের অনেক বদনাম ও করলেন অন্যদিকে আপনার বিপক্ষ দলের লোকেরা পাল্টা লেখায় আপনাকে ধুয়ে মুছে দিল...... লাভ কি হল? কমেণ্টস করে জানাবেন।

আপনি আস্তিক/নাস্তিক যাই হউন না কেন সেটা আপনার একান্তই বেক্তিগত ব্যাপার। আপনার কোন ধর্মের প্রতি আস্থা/ভক্তি নেই সেটা নিয়ে মনে হয় কারো মাথা বেথা থাকা উচিত নয় কিন্তু আপনার মতাদর্শ প্রচার করতে গিয়ে কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করবেন এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। তার মানে এই না যে কেউ অজ্ঞতাবশত(আমি বলব জ্ঞান স্বল্পতার কারনে)কোন ধর্ম বিরোধী কথা লিখেই ফেলে আর সেটার জন্য তাকে মেরে ফেলতে হবে এইটা কোন ধর্মের কোন বইয়ের কত নম্বর পৃষ্ঠায় লেখা আছে জানা থাকলে জানাবেন।

সকল ব্লগারদের প্রতি অনুরোধ রইল ধর্ম, মত, পথ, দর্শন, বিশ্বাস এগুলি ছাড়াও লেখার অনেক বিষয় আছে। আমাদের দেশে প্রচুর সমস্যা আছে আবার অনেক সম্ভাবনাও আছে সেগুলি নিয়ে লেখেন, দেশ ও দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে সে সকল বিষয়বস্তুকে তুলে ধরেন আপনার ক্ষুরধার লেখনীর মাধ্যমে।

পত্রিকায় দেখতে পেলাম ব্লগার হত্যা নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু হয়ে গেছে। তাই সংশ্লিষ্ট কতৃ্পক্ষের নিকট জোর দাবি রইল সকল ব্লগার হত্যাসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে শিশু হত্যার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির বেবস্থা করা হউক যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার চিন্তা পর্যন্ত না করে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×