আমার স্কুলিং শুরুটা অবশ্যই গৃহ থেকে। বাবাকে কখনও দেখিনি আমার পরে ঘুম থেকে উঠতে। এমন কি অসুস্থ বাবাও আমার আগে চোখ খুলে পাখির গুঞ্জন শোনর মগ্নতায় অথবা আরাধ্য দেবতার মৌন জপে বিভোর থাকতেন। আজ হয়তো আমি বাবার আগে উঠতে পারতাম......
সেই আমি প্রতি নিয়তই স্মৃতি সংগ্রহ করছি। নাহ্ আমি নয় শুধু আপনিও তাই..........
আর আমাদের যাপিত জীবনে কোন্ স্মৃতি যে মনের বাহন হয়- আমরা তার খবর কি বলতে পারি। তবে স্মৃতি যে স্মৃতি জাগানিয়া তা আজ মনে অন্যভাবে অনুভূত হচ্ছে।
আমার আনুষ্ঠানিক পাঠ শুরু একটা মিশন স্কুল থেকে। তার পর ঘুরতে ঘুরতে......ডুয়েট।
আর আজ সেই শেষ বিদ্যাপিঠে যাচ্ছি অন্য রকম এক মধুর মিলন মেলায়। এক সম্মাননা অনুষ্ঠানে.......
আপনিও হয়তো বিদ্যাঙ্গন ছাড়ার পরে এমন উত্তেজনা নিয়ে ফিরেছিলেন আপনার প্রিয় কোন ক্যাম্পাসে, তাই নয়? একটু জানান দিন আপনার স্মৃতির জমাখরচের খাতা থেকে এই সকালে।
ফিরে এসে সাথী হব আর ভাগাভাগি করব......... বহমান সময়ের গল্পকথা।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


