somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি পথ পরিক্রমা.......আমার সৌভাগ্য রজনী

০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার যাপিত জীবনে সহবস্থান আর সহমর্মীতা যেন আষ্টেপৃষ্টে বাঁধা আছে। আমার প্রার্থনায় উচ্চারণ করি-'পূর্ব পুরক বর্তমান: প্রবুদ্ধ ঋষয় স্মরণম:'। 'মোহাম্মদ রুপায়িতম: চৈতন্য রাম-কৃষ্ণানুকূলং বর্তমান পুরুষত্তম।' তাই আমার কাছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর ঈদেমিলাদুন্নবী একেরই বার্তাবাহী মনে হয়।
সবেবরাত বা সৌভাগ্য রজনীর বার্তা বহন করে আমার সত্তায়। গত কাল অফিস শেষ করে রওনা হলাম হবিগঞ্জ। প্রথমে কাঁচপুর তারপর সেখান থেকে বিসমিল্লাহ্‌ গাড়ীতে করে প্রায় সাড়ে চার ঘন্টা যাত্রা শেষে হবিগঞ্জ।
এনায়েতাবাদ মাজার শরীফ। যখন পৌচ্ছলাম তখন ঘড়ির কাটায় সাড়ে দশ বেজে গেছে। দরজায় দাড়ানো একজন পরিচিত মুখের সাথে সালাম বিনিময়। তারপর পবিত্র আচমনে নিজেকে পবিত্র করে মাজার দরশন কিন্তু বৃষ্টি একটু দেরী করিয়ে দিল। ঘড়িতে তখন রাত ১২টা দশ মাজারে ঢুকলাম। পবিত্র গন্ধে চারিদিক মৌ মৌ সুগন্ধি আর মোমালোয় উদ্ভাসিত মাজার চত্বর। আমি স্রষ্টার কাছে হাত তুলে মুনাজাত করলাম। মুনাজাত শেষে রাতের খাবার-চিড়া আর দৈই সাথে কালোজাম- তখন ঘড়িতে রাত প্রায় ১টা। তারপর আমার সঙ্গি অগ্রজ প্রতিম দাঁড়ালেন নামাজে। আমি মাজারে নিস্তব্ধতায় কিছুক্ষণ জড়িয়ে নিলাম নিজের ভাবনা জগৎ। মনে মনে আউরালাম 'মরণ রে তুহু মম শ্যাম সমান'।
রাত তিনটার দিকে নিজে এলিয়ে দিলাম একটা ছোট্ট জায়গায়। কখন ঘড়ির কাটা ঘুরে সাড়ে চার বেজে গেছে আমার কানের কাছে তখন মোনাজাত আর দোয়ার শব্দরাশি। তারপর আধঘুম ভাঙ্গতেই হাতে আসল তোবারক। পরম প্রাপ্তির কিনা জানি না তবে একটা সময় স্কুলের মিলাদের এই অংশটারই ছিল মজার আর আনন্দের।
আমার ছোটবেলার বন্ধুদের তফাৎ বোঝা যেত নামাজের আসরে আর পূজার অঞ্জলীতে। আমার সবাই সেই সাত সকালে সেজে গুজে বেরতাম। আমার দুজন দাঁড়িয়ে থাকতাম ঈদগাহের বাহিরে অপেক্ষমান কোলাকোলির আশায়। তেমনি দূর্গা পূজার অঞ্জলীর শেষে অপু আর কমল অপেক্ষায় থাকতো দিন ভোর ঘুড়াঘুড়ি আর নাগোরদোলায় চড়ার মজা ভাগাভাগির আনন্দে। সবেরবাতের কতরাত আমি দাঁড়িয়ে থেকেছি আরিফপুর গোরস্থানের বাহিরে। ভেতরে কবর জিয়ারতে ব্যস্ত তখন ছিল বিভু আর সাব্বির। কাল রাতে মাজার শরীফে আমার যাপিত জীবন বড় বেশী করে মনে হচ্ছিল। তোবারক পর্ব শেষ হতেই সম্বিত ফিরে পেলাম। আবারও পবিত্র আচমন অর্থাৎ ওজু পর্ব শেষে মাজারে পবিত্রতা ছুয়ে এলাম যাত্রা শুরুর আগে।
আমি এবার সঙ্গি হলাম সেই জনের যে ডেকেছিল এই মিলন আসরে যাওয়ার তাদের গাড়ীতে উঠালাম। খোয়াই নদীর পাড় ঘেসে হেরিংবোনবন্ড রোড ধরে এক সময় এসে পৌচ্ছলাম ঢাকা-সিলেট মহাসড়কে। মাইল ফলকে লেখা ঢাকা ১৪৭কি:মি, মাধবপুর ৩৭ কি:মি। আমাদের গাড়ি পথে রাজা হয়ে চলছে। যার যাত্রা শুরু হয়েছিল ৬টা পাঁচ মিনিটে। তখন ৬টা পয়তাল্লিশ একটা শ্যামলী দূরপাল্লার গাড়ী সিলেটের উদ্দেশ্যে চলে গেল। আমরা পৌচ্ছে গেলাম আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি স্থম্ভের কাছে। আমাদের গাড়ীর মুখ গড়িয়ে গেল বাহ্মণবাড়িয়া শহরের দিকে। কিছু দূর যেতেই তা বাঁক নিল বাইপাস ধরে। অবিন্যস্ত সেতু মাঝে মাঝে সতর্কতা সংকেত সামনে বিদ্ধস্ত সেতু। এভাবেই কোম্পানীগঞ্জ থেকে হোমনা এসে পৌচ্ছলাম বেলা তখন পনে দশটা। আর গৌরীপুরীরে এসে পৌচ্ছলাম তখন বেলা সাড়ে দশ বেজে গেছে। শেষ হল যাত্রা স্থলে পৌচ্ছানোর পথ কাহিনী। আমার প্রায় উনিশ ঘন্টার পথ পরিক্রমায় শেষ হল সৌভাগ্য রজনীর ফরিয়াদ- পারি যেন মানুষের কাছে থাকতে আর মানুষের জন্য কিছূ করতে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×