পূর্ব দিগন্তে সূর্য উঠেছে.....
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আরক্তিম ভালোবাসায় স্নাত হয়ে মুক্তিযুদ্ধের সেই দিন গুলিতে দেশ স্বাধীন করার ব্রতে ঝাপিয়ে পড়েছিল সেই সময়ের প্রায় মুক্তিকামী সবাই, ঘৃণিত যুদ্ধাপোরাধী ব্যতীত। যারা শহীদ হয়েছেন তাঁরা তো প্রশান্তি আপন আলোয় শান্তিতে আছেন, এই টুকু সুখ নিয়ে যে আমার দেশ স্বাধীন। আর যারা যুদ্ধান্তে স্বাধীনতার স্বাদ আস্বাদন করছেন তাঁরাও তৃপ্ত। সেই সব অস্ত্র সৈনিক, কলম সৈনিক, মমতা সৈনিক'কেরা কে কেমন আছেন আমরা কি খোঁজ নিয়ে তৃপ্ত হতে পারি না? বিজয়ের দিনে যাঁরা আমাদের আলোক বর্তিকা তাঁদের স্মরণ করি। স্মরণ করি একটু তৃপ্তি আর কৃতার্থতা অর্জনের প্রচেষ্ঠায়। আমাদের বছর জুড়ে বিজয় তৈরী হয় সেই বিজয়ের আশীষে বাংলাদেশে।
উদিচী পাবনা জেলা সংসদের আয়োজনে যে নাটকটি আমার প্রথম মঞ্চায়ন তার শেষ গান ছিল-'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল......' ।
কেউ কি আমাকে জানাবেন 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল......' গানটির গীতিকার গোবিন্দ হালদার, অসুস্থতা নিয়ে কোথায় আছেন? বিজয়ের দিনে তাঁকে স্মরণ করতে চাই আমার মঞ্চের বোধ থেকে আমার বিজয় উল্লাসে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন