somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাওয়া পাওয়ার কিছু স্বপ্ন .... ছোট গল্প ।

২৫ শে জুলাই, ২০১০ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিড়ের মধ্যে মানুষজনের চাপাচাপিতে একদম হারিয়ে গেছে মনির,একে গরমকাল তার উপর লোকাল বাসে করে অফিসে যেতে হচ্ছে । মালিবাগ থেকে বাসে উঠেছে গন্তব্য সেই সদা ব্যাস্ততম জায়গা মতিঝিল যেখানে অফিস টাইমে মানুষজন যেন সব হুমরি খেয়ে মরে ।

এমনি করে আরো কত কাল যে লোকাল বাসে করে যেতে হবে কে জানে ,আজও হয়ত অফিসে ঢুকতেই আবার কথা শুনতে হবে ম্যনেজারের ।ভাড়া কমানোর জন্যই লোকাল বাসে যাতায়ত করে মনির ,বেতন যা পায় তা দিয়ে কোনমতে চলে টিকিট বাসের ভাড়া বেশী । না চাকরিটা বুঝি গেল এইবার ।


মনির একটি বেসকারি অফিসে কাজ করেন বেতন যা পায় তা দিয়ে মেস ভাড়া চলে ,মাস শেষে সামান্য কটা টাকা বেচে যায় তা আবার গ্রামের বাড়িতে পাঠাতে হয় ,গ্রামের বাড়িতে তার মা থাকে আর তার একমাএ মেয়ে রূপসী , জন্মের সময় তার গায়ের রং দেখে রূপসী নামটা মনির রেখেছিল। কপাল টা বড় খারাপ রূপসীর জন্ম হওয়ার সময় তার মা মারা যায় । জন্ম থেকেই মা মরা, বাপ যেন থেকেও নেই ,মনির সব সময় অফিসের কাজ নিয়ে ব্যাস্ত মাস শেষে সময় পেলে বাড়িতে আসে । দাদি তার দেখা শুনা করে । ।

অফিসে ঢুকতেই ম্যানেজার সামনে " আপনাকে নিয়ে আর পারা গেল না আজও আধা ঘন্টা দেরি করে এসেছেন ।" ম্যানেজারের কথা শুনতে শুনতে কান পচে গেছে এখনো মনে হয় গায়ে এতটা লাগে না । ডেক্সের উপর রাখা ফাইলের উপর ফাইল পড়ে আছে । আজকের মধ্যেই সব শেষ করতে হবে । মনিরের মন পড়ে থাকে বাড়িতে তার মেয়ের কাছে মেয়েটা কি করছে এখন ,এই সব কথা সারাদিন মাথায় ঘুরতে থাকে । মনির চিন্তা করে আর কিছুদিন যাক তার বেতন বাড়লে মেয়েটাকে ঢাকায় নিয়ে আসবে সাথে তার মাকে ছোট একটা বাসা নিবে । মেয়েটাকে স্বুলে ভতি করিয়ে দেবে । আরও অনেক স্বপ্ন দেখে মনির সুখের স্বপ্ন কবে পূন্য হবে সে নিজেও জানে না । অফিস শেষে ক্লান্ত হয়ে মেসের উদ্দেশ্যে রওনা হয় মনির আবার যেতে হবে লোকাল বাসে , ইস আর কিছু টাকা যদি বেশী পেত মনির ।

রূপসীর এখন ৪ বছর কথা বলতে পারে শেষ বার যে সময় মনির বাড়িতে গিয়েছিল সেই সময় তার মেয়ে কত সুন্দর করে কথা বলেছিল মনিরের কানে এখনো কথা গুলো মনে পড়ে । সামনের ঈদে মনির আবার বাড়িতে যাবে রূপসী বলেছিল তার জন্য একটা সুন্দর জামা নিয়ে যেতে । মনিরের কথাটা এখনো মনে আছে একটা মাত মা মরা মেয়ে তার জন্য কিছু নেবে না কেমন করে হয় । অফিস থেকে বেশ কিছু টাকা বখশিশ পাওয়ার সম্ভাবনা আছে ,সেই খান থেকে কিছু টাকা খরচ করবে মেয়ের জন্য মনে মনে ঠিক করে ফেলে ।

দেখতে দেখতে ঈঁদ চলে আসে আর এক সপ্তাহ বাকী । মনির তার মেয়ের জন্য টুকটুকে লাল জামা কিনে । মনে মনে চিন্তা করে মেয়েটা কত খুশি হবে নতুন জামা পেয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে তার মেয়ে ,চোখের কোনে ভেসে উঠে সেই দৃশ্য । ঈঁদের ২ দিন আগে মনির ছুটি পায় ঈঁদের আগের দিন মনির রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে । বাস গুলোতে বড্ড বেশী ভির ,অনেক কষ্টে মনির একটা বাসে উঠে পড়ে ।মনটা তার ছটফট করতে থাকে তার মেয়ের জন্য । বাসের ড্রাইভার বেপরোয়া গতিতে সব বাস ফেলে ছুটতে থাকে মনিরের মনে ভয় জেগে উঠে না জানি আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় । ড্রাইভার বেপোরয়া গতিতে ছুটতে গিয়ে ধাক্কা খায় একটি ট্টাকের সাথে । বাসে থাকা ৫ জন মারা যায় তার মধ্যে মনির ও ছিল । মনিরের বুকে জড়ানো ছিল তার মেয়ে রূপসির জন্য নতুন কেনা লাল জামা , মনিরের রক্তের লাল মনে হয় যেন লাল জামা কে আরও রঙিন করে ফেলেছে । মনিরের চাওয়া পাওয়া কিছু স্বপ্ন হয়ত স্বপ্নই থেকে যায় ।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×