দুইজন ফেরেস্তা আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন । একজন ফেরেস্তা
আরেক জন ফেরেস্তাকে বললো বন্ধু এবছর কার কার সম্পূণ্য হজ্জ হলো ?
তো তার সাথের ফেরেস্তা উত্তর দিল বন্ধু তাহলে শোন এ বছর কার পূণ্যহজ্জ হয়েছে । হিরামতির দেশে নীলদ্বীপ গ্রামে গহর নামে এক লোকের বাড়ির পাশে দিয়ে এক লোক হেটে যাচ্ছিল এমন সময় ওই লোকটির নাকে মাংসের তরকারির ঘ্রাণ গেল তো লোকটি ওই বাড়িতে না ঢুকে বাড়ির বাহির থেকে ওই বাড়ির লোকদের ডাক দিলেন আর জিজ্ঞাসা করলেন আপনেরা কি রান্না করছেন আমার কাছে তার ঘ্রানটা খুব ভালো লাগচ্ছে এবং তার ঘ্রাণে আমার খেতে ইচ্ছে করছে । গহর মিয়া তার কথার কোন উত্তর দিলেন না । এভাবে লোকটি একে একে তিনবার বলার পরে গহর মিয়া বললেন ভাই আমার বাড়ির চুলতে প্রায় দীর্ঘ একমাস পরে আগুন দেওয়া হলো তাও মরা গরুর মাংস রান্না করার জন্য । তখন লোকটি গহরমিয়াকে জিজ্ঞেস করলো মরা গরু কেন ? গহরমিয়া বলো আমি আমার শ্ত্রী ও দুই সন্তান আজ প্রায় এক মাস হতে চললো পেট ভরে দুই বেলা কিছু খাওয়া হয়নি তাই কালকে পাশের গ্রামের মাঠে দেখলাম কয়েকজন লোক মিলে একটি মরাগরু ফেলে চলে গেল আর আমি সেই মরাগরুটির কিছু অংশ আমার পরিবারের ক্ষুধা নিবারনের জন্য নিয়ে এসেছি আর তাই রান্না হচ্ছে । আপনি সেই তরকারীর ঘ্রাণ পেয়েছেন । ওই ব্যক্তি গহরমিয়ার মুখে বিস্তারিত সব কথা শোনার পরে তার কাছে হজ্জে যাওয়ার জন্য যে টাকা রেখেছিল তা সব গহরমিয়ার পরিবারকে দান করে দেন ।
তাতে বন্ধু এ বছর সে হজ্জ করতে না আসলেও তার হজ্জ আগে পূরণ হলো ।
বিদ্রঃ ছোটবেলায় কারো মুখে শোনা একটি গল্প সম্পূণ্য কাল্পনিক ।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


