
**** গত ১৭ ঘন্টায় এই পোষ্টে ক্লিক করেছেন ২২ জন ব্লগার, মন্তব্য করেছেন ১ জন, লাইক দিয়েছেন ২ জন; সামুর ব্লগারেরা সুন্দর ধরণের শীট ব্লগিং করছেন! ****
আজকে ইসরায়েলে ভোট হয়েছে, বাংলাদেশ সময় রাত ১টায় ভোট গ্রহন শেষ হয়েছে। ভোটের ফলাফল বের হবে নভেম্বরের ৪ তারিখে।
নেতানিয়াহু'র কোয়ালিশন ৫৪/৫৫ সীট পেতে পারে; উহার বিরোধী কোয়ালিশন (গাদি আইজেনকট ) পেতে পারে ৪৯/৫০ সীট; আরবরা পেতে পারে ১৭/১৮ সীটের মতো। সরকার গঠন করতে লাগবে ৬১ সীট; নেসেটে ( পার্লামেন্টে ) আছে ১২০ সীট।
আরবরা নেতানিয়াহুর কোয়ালিশনে যাবে না; গাদি আইজেনকট মুসলমানদের কোয়ালিশনে নেয়ার বিপক্ষে। আরব "জয়েন্ট" লিষ্ট নামে মুসলমানদের ১টি দল আছে, সেটাকে হয়তো নিতে পারে; তারা পাবে ১০/১১ সীট। রা'ম নামে দল আছে, আরবদের আরেকটি দল আছে, উহাকে কেহ নিবে না, মনে হয়।
আরবদের যদি কেহ না'নেয়, তখন "ইউনিটি সরকার" করতে হবে, কিংবা আবার ভোট করতে হবে; না'হয় বড় ২ কোয়ালিশনে ভাংগন ধরবে। এবার জাতি ঐক্য চায়, পুনরায় ভোটে যেতে চাইবে না, মনে হয়; আরবদের নিলে সমস্যার অবসান হবে। এবার ইহুদীরা নেতানিয়াহুকে বাদ না'দিলে ইসরায়েল বিশ্বের বুকে একা হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




