
এখন তো ব্লগার বলতে কিছুই নেই, গড়ে লগইন করেন ৭/৮ জন; গত পরশু একসাথে ১৮ জনকে লগিন-করা দেখে বেশ ভালো লাগলো; নিজের পোষ্ট চেক করলাম, নতুন কয়টা মন্তব্য আছে! শীট, নতুন মন্তব্য নেই!
এরপর, সামনের পাতার ১৬টি পোষ্ট চেক করলাম, অনেক পোষ্টেই জিরো মন্তব্য, বেশীর ভাগই ১/২টি মন্তব্য পেয়েছে, ৩/৪টা পোষ্টের মন্তব্যের সংখ্যা ৫ ক্রস করেছে; পুরো পাতার মন্তব্যের সংখ্যাগুলোকে যোগ করলে ৫০'এর নীচে।
এই ১৮ জন ব্লগে লগিন কেন করলো, এরা লগিন করে বসে থাকে কেন? রেজা ঘটক বসে থাকেন; কিন্তু খায়রুল আহসান মিলিটারীর লোক, উহা চুপচাপ বসে থাকেন কেন?
১৮ জনের মাঝে ২ জন এলিট ব্লগার ছিলেন: (১ ) ব্লগার আহমেদ জী এস; এখনো লগিন-করা আছেন তিনি; সর্বশেষ মন্তব্য করেছেন ৮ই অক্টোবর (২) খায়রুল আহসান ১টি মন্তব্য করেছেন। জুল ভার্নের ১টি পোষ্ট ছিলো, কিন্তু সেদিন তিনি কোথায়ও মন্তব্য করেনি। আজকে জুল ভার্নের ২টি পোষ্ট আছে সামনের পাতায়, ১টি'তে জিরো মন্তব্য, অন্যটিতে ১ টি।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




