
উপরের ছবিতে ১ জন হচ্ছেন আবদুল এল-সায়েদ, অন্যজন রিপাবলিকান মাইক রজার্স; কোনটা রজার্স?
আগামীকাল আমেরিকান ভোট। মিশিগানে ১ আরব সিনেটর হওয়ার পথে ছিলো গতকাল অবধি; এতে পুরো আমেরিকা ২ ভাগ হয়েছে গেছে, আরব সিনেটর? যাক, গতকাল মিশিগানের এক ডেমোক্রেট কংগ্রেস-ওমেন তার রাজনৈতিক জীবনের রিস্ক নিয়ে, দল থেকে বেরিয়ে গিয়ে, বিপক্ষ, রিপাবলিকান প্রার্থীর পক্ষে চলে গেছে। সে তার সাপোর্টারদের বলেছে, আরবকে ভোট না'দিয়ে ১ জন আমেরিকানকে ভোট দিতে। এতে রেজাল্ট কতটুকু বদলাবে ১ দিনে অনুমান করা কষ্টকর।
ট্রাম্পের পাগলামী থামাতে হলে, সিনেটে ডেমোক্রেটদের ৫১ সীটে ( টোটেল ১০০ সীট ) পৌঁছতে হবে; বর্তমানে তাদের আছে ৪৭ সীট রিপাবলিকানদের ৫৩ সীট।
এবারের নির্বাচনে ৩৫টি সিনেট সীটের ভোট হচ্ছে: তার মাঝে ৭ সীট হচ্ছে "টস-আপ" সীট ( কে জিতবে বলা মুশকিল ) বাকীগুলো পরিস্কার( ডেমোদের সীট ডেমোরা পাবে, রিপাবলিকানদের সীট রিপাবলিকানরা পাবে )। নীচের সীটগুলো টস-আপ সীট:
1.আলাস্কা (Alaska): রিপাবলিকান ড্যান সুলিভান বনাম ডেমোক্র্যাট মেরি পেলটোলা।
2. আইওয়া (Iowa): রিপাবলিকান অ্যাশলি হিনসন বনাম ডেমোক্র্যাট জশ টুরেক; আসনটি খালি।
3. কানসাস (Kansas): রিপাবলিকান রজার মার্শাল বনাম ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিলটন।
4. মেইন (Maine): রিপাবলিকান সুসান কলিন্স বনাম ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন।
5. মিশিগান (Michigan): ডেমোক্র্যাট আবদুল এল-সায়েদ বনাম রিপাবলিকান মাইক রজার্স; আসনটি খালি।
6. ওহাইও (Ohio): রিপাবলিকান জন হাস্টেড বনাম ডেমোক্র্যাট শেরড ব্রাউন।
7. টেক্সাস (Texas): রিপাবলিকান কেন প্যাক্সটন বনাম ডেমোক্র্যাট জেমস তালারিকো।
এই ৭টি আসনের মধ্যে ৬টি বর্তমানে রিপাবলিকানদের দখলে, একটি ডেমোক্র্যাটদের। ডেমোক্র্যাটদের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে নেট ৪টি আসন বাড়াতে হবে। সর্বশেষ বিশ্লেষণে ডেমোক্র্যাটরা সামান্য এগিয়ে, তবে ফলাফল অনিশ্চিত।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




