
যখন সোভিয়েত ইউনিয়ন ভাংগছিলো ( ১৯৯৩-১৯৯৬ ), তখন কিছু বাংগালী রাশিয়ার বিশৃংখলার সুযোগ নিয়ে ধুমিয়ে আদম বেপারী করেছে: রাশিয়ার স্কুলে ভর্তির নাম করে মস্কো ও ইউক্রেনে হাজার হাজার বাংগালীকে নিয়ে গেছে। কিছু বাংগালীকে ট্রাকে ভ্যানে করে ফিনল্যান্ড, ইতালীতে পাঠায়েছে; এতে অনেক আদম ভ্যানের মাঝে মারা গেছে; বাকীরা দেশ থেকে ডলার নিয়ে কোনভাবে ফিরে এসেছে।
আজকেও মনে হয়, ওদের কয়েকজন রাশিয়া ও ইউক্রেনে বাংগালী পাঠাচ্ছে। সামুতে এদের ২/১ জন জাতীয় শ্রমনীতি নিয়ে লিখছে; "গ্রাম থেকে ঢাকায় এসে অদক্ষ লোকেরাও ৩০০০ (তিন হাজার? ) টাকা বেতন নিচ্ছে"? অদক্ষ লোকেরা ৩০০০ টাকা বেতনে চাকুরী করলে দেশের শিল্প ও শিল্পপতিরা টিকবে কি করে? শ্রমিকেরা তো সব নিয়ে যাচ্ছে! গর্দভ যখন যখন শ্রমনীতি নিয়ে লেখে ও ইডিয়টরা যখন পোষ্টে বিষ্ঠা ত্যাগ করে, তখন সামু নিজেই নোয়াম চমস্কি হয়ে যায়।
"প্রাইভেট কোম্পানীর মালিক, ২/৩ টাকা দিয়ে শ্রমিক রাখলে সরকারের কিসের মাথা ব্যাথা?" ইহাও শ্রমনীতিতে পড়ে; বর্তমান বিশ্বে এসব দুষ্ট গর্দভরা শুধু বাংলাদেশেই বড় পন্ডিত; অন্য দেশে এরা জেলে থাকে।
"No Woman, No Cry” এই গানটি ছিলো মস্কোর আদম ব্যাপারীদের জাতীয় সংগীত।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




