somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকাশক, লেখক, ব্লগারদের জন্য বাড়তি নিরাপত্তা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেব্রুয়ারী মাস মানেই ভাষার মাস। মাসের প্রথম দিন থেকেই আয়োজন করা হয় একুশে গ্রন্থমেলার। গত বছর বেশ কিছু দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই এবার অমর একুশে গ্রন্থমেলায় ব্লগার, লেখক ও প্রকাশকদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে৷ কেউ চাইলে তাঁদের বিশেষ নিরাপত্তাও দেয়া হচ্ছে৷ ২৪ ঘণ্টাই এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকছে৷
গতবছর বইমেলার শেষ দিকে হত্যা করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে৷ এরপর ৩১ অক্টোবর হত্যা করা হয় প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে৷ একইদিনে কুপিয়ে গুরুতর আহত করা হয় আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে৷ এছাড়া পুরো বছর জুড়েই ব্লগার ও সৃজনশীল প্রকাশক, লেখকদের ওপর জঙ্গিদের হুমকি অব্যাহত ছিল৷ বই প্রকাশ না করতে হুমকি দেয়া হয় সময় প্রকাশন-এর ফরিদ কবীরকে৷ এ কারণেই এবার বইমেলায় ব্লগার, লেখক ও প্রকাশকদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷
বইমেলা শুরুর একদিন আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘‘অতীত অভিজ্ঞতা মাথায় রেখে বইমেলায় এবারের নিরাপত্তা ব্যবস্থা ও ধরনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে৷ নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন বলে যদি কোনো বিশিষ্ট নাগরিক, লেখক, প্রকাশক, ব্লগার বা বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট কেউ মনে করেন তাহলে তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুমের সহযোগিতা চাইতে পারেন৷ আমরা তাঁদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করব৷’’
মেলায় এরইমধ্যে সিসিটিভি মনিটরিং, সুইপিং, ওয়াচ টাওয়ার, সাদা পোশাকে মেলার ভেতরে ও বাইরে টহলের ব্যবস্থা করা হয়েছে৷ শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত হকারদের উচ্ছেদ করা হয়েছে৷
পুলিশ জানায়, মেলা চলাকালে সন্ধ্যার পর কাউকে সোহরাওয়ার্দি উদ্যানে থাকতে দেয়া হবে না৷ বিকেল সাড়ে ৫টার মধ্যেই দশনার্থীদের সোহরাওয়ার্দি উদ্যান ছাড়তে বলা হয়েছে৷
শাহবাগ থেকে দোয়েল চত্বর, টিএসসি, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানসহ পুরো বইমেলা চত্বর দুই শতাধিক সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটর করা হচ্ছে৷ মেলায় প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে গেট বসানো হয়েছে৷ সবাইকে এই তল্লাশির মধ্য দিয়ে মেলায় প্রবেশ করতে হচ্ছে৷
এ প্রসঙ্গে কবি ও প্রকাশক সুশান্ত কুমার ডয়চে ভেলেকে বলেন, ‘‘এ পর্যন্ত আমরা নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট৷ কর্তৃপক্ষ তাদের সাধ্য অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করেছে৷”
তিনি জানান, ‘‘মেলায় দৃশ্যমান নিরাপত্তার বাইরেও অদৃশ্য নিরাপত্তা রয়েছে৷ আমরা গত এক বছরে লেখক এবং ব্লগারদের হারিয়েছি৷ এবার আশা করছি সেই পরিস্থিতির সৃষ্টি হবে না৷”

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×