somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিনাকী দার সৌজন্যে

২২ শে জুন, ২০১৬ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

~লালন ও গঞ্জিকা সেবন~
লালনের আখড়ায় গিয়ে গঞ্জিকা সেবনের একটা ব্যখ্যাও আজকে ফেইসবুকে এসেছে। ব্যাখ্যার মর্মার্থ হচ্ছে লালন, বাউল ছিলেন, এবং এই বাউলেরা দেহতত্ত্ব চর্চা করে এই দেহতত্ত্ব চর্চার জন্যই তরুণেরা বাউলসঙ্গ করতে গিয়েছিলেন লালনের আখড়ায়। একদিনের জন্য এই বাউলসঙ্গে গঞ্জিকা সেবনে কোন অপরাধ হয়না।
আমি বলি, একদিনের জন্য কেন, চিরজীবনের জন্য গঞ্জিকা সেবনেও কোন অসুবিধা নাই। নদিয়ার ফকির লবান শাহ বলতেন "তুমি গাঁজা খেতে পার, কারণ স্বয়ং দেবের দেব মহাদেব গাঁজা খেতেন। কিন্তু তিনি আগে সৃষ্টিকে রক্ষার জন্য বিষ খেয়ে সেই বিষ কন্ঠে ধারণ করে ‘নীলকন্ঠ’ হয়েছেন। তিনি মহাদেব। কিন্তু তুমি গাঁজা খেয়ে সমাজের এমন কি উপকার করছ যাতে জীবের বা ব্রহ্মাণ্ডের এক রতি উপকার হয়?"
দ্বিতীয় মুশকিলটা হচ্ছে, লালন তো বাউল ছিলেন না। নিজেকে কস্মিনকালেও তিনি নিজেকে বাউল বলেন নাই। লালন নিজেকে ফকির বলতেন। লালনকে ‘বাউল’ বললে গাঁজা, কল্কি, সিদ্ধি সহ নেশাদ্রব্য গ্রহণ ও নানান ‘গুহ্য সাধনা’ বা যৌনতা তাঁর নামে ন্যায্য প্রমাণ করা যায়। নদিয়ার ভাবের তিন গুরু চৈতন্য, নিত্যানন্দ ও অদ্বৈতাচার্য। এই তিন গুরুর নামে গান চলছিল সেই গঞ্জিকা সেবনের ব্যাকগ্রাউন্ডে। এই তিন গুরুই গানের "তিন পাগল"। সেই নদিয়ার ভাবের সর্বোচ্চ বিকাশ ঘটেছে লালন, সতী মা, পাঞ্জু শাহ, চৌধুরী ও দেলবার শাহ এই পাঁচ ঘরে।
নদিয়া দেহবাদী কোন সন্দেহ নেই কিন্তু এই দেহবাদ প্রাচীন তন্ত্র ও নানাবিধ গুহ্য সাধনা থেকে আলাদা। নদীয়ার দেহ শুধু মানুষের দেহ নয়, এই দেহ একই সঙ্গে প্রকৃতি বা ব্রহ্মাণ্ড। সেই দেহ শুধু ভোগ বাসনার উপায় নয়। তাই দেহ নিয়ে নদীয়ার অনুমান, সিদ্ধান্ত ও করণকর্ম আলাদা।
সেই ঔপনিবেশিক আমল থেকেই মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণি ফকিরেদের রাজনৈতিক লড়াই সংগ্রাম ও ভাবচর্চার ধারাকে হেয় প্রতিপন্ন করবার জন্য ভাবচর্চাকে স্রেফ নেশাদ্রব্য গ্রহণ ও গুহ্য চর্চার ধারা হিসাবে প্রতিষ্ঠা করে আসছে।
যেই লালন বাংলাদেশের নিম্নবর্গের চলমান লড়াইয়ের আইকন হয়ে উঠতে পারে, পথ দেখাতে পারে, সেই বৃহত্তর সমাজ থেকে লালনকে বিচ্ছিন্ন করার চেষ্টাই এই মধ্যবিত্তের "গঞ্জিকা অভিযান"। কারণ, ‘ভদ্রলোক’ শ্রেণির রাজনীতির জন্য নিম্ন বর্গের মানুষের ভাবান্দোলন বিপজ্জনক।
লালনসহ সাধকেরা এই সমাজের মানুষ। এই সমাজেই তাদের তাদের বাস, নিজেদের জীবন দিয়ে উদাহরণ তৈরী করেই তাঁরা সমাজকে অনুপ্রাণিত করে্ন, নিজেদের বৃহত্তর সমাজ থেকে বিচ্ছিন্ন করেন না। যেমন করেন না কোন বিপ্লবী।
মধ্যবিত্ত বিপ্লবের ঠিকা নিলে কী অবস্থা হয় বাংলাদেশের বাম আন্দোলন তার জলন্ত প্রমাণ। বাঙলার ফকিরদের ভাবচর্চার ঠিকা মধ্যবিত্তকে দেয়া হবেনা। তাই লালনের আখড়ায় মধ্যবিত্তের গঞ্জিকা অভিযানের বিরুদ্ধে আমাদের এই লড়াই জারি থাকবে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ ভোর ৪:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×