somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫ জনকে গরুর সঙ্গে কোরবানির হুমকি

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘আগামী কোরবানি ঈদ আপনাদের জন্য শেষ ঈদ। একাত্তর সালে মীমাংসিত যুদ্ধাপরাধ নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে ওই দিনই গরুর সঙ্গে আপনাদেরও কোরবানি করা হবে। দেশের মানুষকে বিভ্রান্ত করায় তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। জীবনের যাবতীয় ইচ্ছা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে দেয়ার নির্দেশ দেয়া গেলো। নির্দিষ্ট সময়ের আগেই আমাদের পরিচয় প্রকাশ করা হবে।’

এটি একটি উড়ো চিঠির বক্তব্য। ডাক যোগে প্রেরণ করা এধরনের একটি চিঠি বৃহস্পতিবার দুপুরে পেয়েছেন বরেণ্য শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেন।

কম্পিউটার টাইপ করা ওই চিঠিতে উপরের দিকে ৫ জনের নাম লেখা হয়। এরা হচ্ছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন,গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সদস্য সচিব ডা.চন্দন দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি।

দুই ভিসিসহ ৫ জনকে গরুর সঙ্গে কোরবানির হুমকিচিঠিতে পাঁচজনের নামে সঙ্গে লেখা হয় ‘চট্টগ্রামে ভারতের প্রধান দালাল ড.অনুপম সেন’, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের প্রধান দালাল ড.ইফতেখার উদ্দিন চৌধুরী’, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চট্টগ্রামের প্রধান দালাল শওকত বাঙালী’ , ‘চট্টগ্রামের সাংবাদিকদের প্রধান আওয়ামী দালাল রিয়াজ হায়দার চৌধুরী’ এবং ‘গণজাগরণ মঞ্চের প্রধান দালাল ডা.চন্দন দাশ’।

এ ব্যাপারে ড. অনুপম সেন বলেন, ‘দেশে জঙ্গিবাদী একটি শক্তি যখন বিভিন্ন ধরনের নাশকতায় লিপ্ত তখন এই ধরনের হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করা প্রতিক্রিয়াশীল ওই শক্তির পরিকল্পিত কর্মকাণ্ড বলে আমি ধারণা করছি। তবে এসব হুমকি ধমকি দিয়ে আমাকে স্তব্ধ করবেন বলে যারা ভাবছেন তারা ভুল ভাবছেন।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, তিনি কোন চিঠি এখনো পাননি। তবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে যে চিঠিটি প্রেরণ করা হয়েছে তাতে তার নাম রয়েছে বলে জেনেছেন। তিনি বলেন ‘আমি একজন পরিপূর্ণ ধার্মিক মানুষ। আমি আল্লাহ রসূলে বিশ্বাস করি। আল্লাহ আমার মৃত্যু যেভাবে লিখে রেখেছেন সেভাবেই হবে।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেছেন, ‘এ ধরনের হুমকি আমি অতীতেও পেয়েছি। প্রতিক্রিয়াশীল শক্তি বারবার আমার উপর আঘাতের চেষ্টা করেছে। এসব হুমকিতে আমি ভয় পাই না।’

গণজাগরণ মঞ্চের চট্টগ্রামের সচিব ডা.চন্দন দাশ বলেছেন, ‘আমাদের অনেক নিবেদিতপ্রাণ সংগঠক, মুক্তমনা লেখক মৌলবাদীদের হাতে নির্মমভাবে প্রাণ দিয়েছেন। রাজাকার-মৌলবাদীরা যতই আঘাতের চেষ্টা করবে, ততই তাদের বিচারের আন্দোলন জোরদার হবে।’

ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি বলেছেন, ‘আমি শহীদ জননী জাহানারা ইমামের আদর্শের কর্মী। আমার কাছে হুমকি নতুন কোন বিষয় নয়। শহীদ জননীর আদর্শের সন্তানরা এসব হুমকিকে পরোয়া করে না।’

এ ব্যাপারে সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার বলেন, বিষয়টি তাকে জানানো হয়েছে। চিঠিটি কারা দিয়েছে, কোত্থেকে এসেছে সেগুলো তদন্ত করা হচ্ছে। দুজন উপাচার্যসহ পাঁচজনের নিরাপত্তারব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×