
টেক জায়ান্ট সনির পরবর্তী জেনারেশন প্রোসেলফি স্মার্টফোন এক্সপেরিয়া সি৪ বাজারে এনেছে নির্মাতা প্রতিষ্ঠান।
এর সামনের ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল এবং এই ফোনটির পর্দা পুরোপুরি এইচপি।
পারফরমেন্স দারুণ বলে মত দিয়েছেন মোবাইল ফোন বিশেষজ্ঞরা।
এর বিশেষ বৈশিষ্ট্য হলো সামনের ক্যামেরাটি ওয়াইড অ্যাঙ্গেল যা খুব সুন্দর এবং নিখুত ভাবে সেলফির জন্যে প্রস্তুত বা তৈরি করা হয়েছে। এ এর ক্যামেরার লেন্স ২৫ মিলিমিটার বিস্তৃত অ্যাঙ্গেল।
এ ছাড়া রয়েছে এক্সমোর আরটিএম মোবাইল সেন্সর ও সফট লেড ফ্ল্যাশ এবং এইচডিআর ফিচার।
কম আলোতেও ভালো ছবি তুলতে ভালো সায়ায্য করে ।
এক্সপেরিয়া সি৪ এর ৫.৫ ইঞ্চি ফুল এইচডি পর্দায় ছবি দেখাবে সনির ব্রাভিয়া ইঞ্জিন
২। সুপার ভিভিড মোড ঝকঝকে এবং উজ্জ্বল ছবি তুলতে কার্যকর।সি৪ এর ডিজাইনটিও দারুণ এবং এর দেহ স্ক্র্যাচ ফ্রি।
সাদা বা কালো এবং ভাইব্রেন্ট মিন্ট রংয়ে আসছে বাজারে। ব্যাটারি স্ট্যামিনা মোড ৫.০ রয়েছে এতে।
জুনের ১২ তারিখ থেকে ২৯ হাজার ৪৯০ রুপি দামে ছাড়া হবে মোবাইলটি। এই বলে সূত্রটি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




