somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি মিন্টু
এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।n

ব্লগার নীলয় হত্যার প্রতিবাদে গনজাগরনমঞ্চ আলটিমেটাম ডেকেছে

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিলয় হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তপ্ত উঠছে রাজনৈতিক দলগুলো ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ নানান শ্রেণী পেশার মানুষেরা ।
একের পর এক ব্লগার হত্যাকাণ্ডে শনিবারও বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল এবং এর বিপক্ষে প্রতিবাদ সমাবেশ করেন । প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ।গণজাগরণ মঞ্চ নিলয় হত্যাকারীদের গ্রেফতারে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে আগামী শুক্রবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছে সরকারকে । এরমধ্যে খুনিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলারও ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার । গণজাগরণ মঞ্চ শনিবার বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল এক মশাল মিছিল বের করেন । মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রজন্ম চত্বরে এসে শেষ হয় । এখানে সংক্ষিপ্ত বক্তব্যে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন ইমরান এইচ সরকার । গণজাগরণ মঞ্চের ধারাবাহিক কর্মসূচির মধ্যে রয়েছে রোববার বিকেল ৪টায় শাহবাগে প্রজন্ম চত্বরে ব্লগার নিলয় নীলের প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধা নিবেদন । মঙ্গলবার বিকেল ৪টায় প্রজন্ম চত্বরে বিক্ষোভ সমাবেশ এবং আগামী শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক সমাবেশ ।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৮
১১টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×