থাকে তাহারি চিন্তায়
মগ্ন মন যে অচেতন
হলো না তাই সতীর্থ
হলোনা কামনা পূরণ ।
ভুল ত্রুটি যাহা আছে
করো ক্ষমা ওগো মোর গুরু
জীবন যেঠায় সমাপ্ত
হতে পারে সেঠায় আবারো শুরু ।
হবে মোর নব কর্মঠ
দেবো তোমার পায়ে জয়ন্তী
ছিলাম না তাহা আগে
হয়েছি যাহা বশীভূত ।
আছে মোর বিবক্ষা
হতে চাই শ্রেষ্ঠ
আগে বুঝিনি বুঝেছি এখন
কষ্ট না করিলে মিলে না কেষ্ট ।
তোমার হস্থকোপে জাগ্রত অনূভুতি
যেন অন্ধনয়নে নব এক জাতি ।
ভেঙ্গে কঠর হৃদয় হলো কমলমতি
এ যেন নিস্পাপ হাতে ছোঁয়ার ফুলসতি ।
করো আশির্বাদ
রাখতে পারি যেন মর্যাদা
সত্যের লড়াই
যেন জাগ্রত থাকি সর্বদা।
পারবো পারবো আমি জানি
এ তোমার নব শিষ্যের এক বাণী ।।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



