তখন আমি ক্লাশ থ্রি বা ফোরে পড়ি। এই বয়সের ছেলেরা স্বাভাবিক ভাবেই দুরন্ত হয়। এক বিকালে আমি অকারণেই দৌড়াতে ছিলাম। হঠাৎ চোখে পড়লো পাশের বাড়ির সামনে একটি সাইকেল দাঁড় করানো আছে এবং সাইকেলের হেন্ডেলের সাথে ঝুলানো আছে পাকা এক কাঁধি সবরি কলা। কলা খুব পছন্দ করতাম না আর চুরি করে খাওয়া তো কল্পনাই করতে পারি না। তখন ভালো ছেলে বলে আমার একটা সুনাম ছিলো।
কিন্তু সেদিন কিযে হলো, কোন শয়তানের পালায় পড়লাম, আমার মনে হচ্ছিলো আমি যদি সেখান থেকে দুইটি কলা নিয়ে দৌড়ে পালিয়ে যাই তবে আমাকে কেউ দেখতেই পাবেনা। অথচ সাইকেলের মালিক একটু দূরেই ঐ বাড়ির লোকদের সাথে কথা বলছিলো। যে ভাবা সেই কাজ! আমি দৌড়ে কলা নিয়ে পালাতেই ঐ বাড়ির লোকজন আমাকে চিনে বলতে লাগলো "আরমান কলা চুরি করে পালাচ্ছে"
চুরি করে তো আমি হতভম্ভ, এই কলা আমি এখন কি করবো? মনে হচ্ছিলো যদি পাঁচ মিনিট আগে ঘটে যাওয়া ঘটনায় উল্টো দিকে গিয়ে কলাটা ফেরত দিতে পারতাম!
বাড়িতে আম্মার কাছে বিচার দেওয়া হলো, আব্বা বাজার থেকে আসলে তাকেও জানানো হলো। ডাক পড়লো আমার, বাড়ির সব পোলাপান জড়ো হয়েছে। বাবা আমাকে বললেন "তুই কলা চুরি করেছিস?" আমি মাথা নিচু করে রইলাম। আবার বললেন "তুই বড় হয়ে চুর হবি?" এই দুইটি ডায়লগ ই মনে আছে আরো কিছু বলেছিলেন কিনা মনে নেই।
সেই বয়সে আমার প্রচন্ড অপমান লেগেছিলো। মনে হচ্ছিলো যদি আমার পায়ের নিচের মাটি দুভাগ হয়ে ফাঁকা হয়ে যেতো তবে তার ভিতরে লুকিয়ে মুক্তি পেতাম!
বিচার শেষ হলে সেখান থেকে চলে গেলাম আমাদের দুই বাড়ি দক্ষিনে বড় একটা পুকুর ছিলো সেই পুকুর পাড়ে। তখন আমি সাঁতার শিখি নাই। মন বার বার বলতেছিলো পুকুরে ঝাপ দিতে কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আমাকে বারন রাখে।
(এখন বুঝি, ছোটো ছেলে মেয়ে বড় কোনো ভুল করলেও তাকে প্রথমেই অপমান না করে বুঝিয়ে বলা উচিৎ)
জীবন কথার বাকি লিখা গুলো এই বিভাগে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

