১) শাশুড়ী অন্য বাড়ি থেকে আসার পথে রাস্তায় এক ভিক্ষারিনী বললো "আপনাদের বাড়ি গিয়েছিলাম, আপনার বউমা মাফ করতে বলে দিয়েছে"। শাশুড়ী বললো তাই, আসো আমার সাথে। ভিক্ষারিনী খুশি হয়ে শাশুড়ীর পিছনে পিছনে বাড়ি আসলো। দরজায় দাঁড়িয়ে শাশুড়ী ভিক্ষারিনীকে বললেন "মাফ কর"। ভিক্ষারিনী অবাক হয়ে জিজ্ঞাসা করলো এ কথা তো আপনার বউমা ই বলে দিয়েছে, শুধু শুধু আমাকে কষ্ট করিয়ে এখানে আনালেন কেনো? শাশুড়ী বললো "এই বাড়ির কর্তী আমি, মাফ করতে হলে আমি করবো, বউমা কেনো করবে?"
২) এক ব্যবসায়ী মৃত্যু শয্যায় বলছে আমার বড় ছেলে কোথায়? তার বড় ছেলে মাথার কাছ থেকে বললো "এই যে আব্বা, আমি এখানে"। এইবার ব্যবসায়ী বললো আমার ছোট ছেলে কোখায়? তার ছোট ছেলে পাশে থেকে বললো " আব্বা আমি কাছেই আছি"। এবার লোকটি বললো আমার জামাই কোথায়? পায়ের কাছ থেকে তার জামাই বললো " বাবা, আমিও এখানে আছি" লোকটি এবার শেষ শক্তি দিয়ে একটু জুরে বললো "তাহলে আমার দোকান দেখছে কে? দোকান কি বন্ধ?"
৩) এক লোক দরজির দোকানে ডেলিভারির ডেটে জামা নিতে আসলে মাস্টার বললো " হয়নি, আগামী সপ্তাহে আসুন"। লোকটি বললো ঈশ্বর পৃথিবী বানিয়েছে ছয় দিনে আর তোমার একটি শার্ট বানাতে লাগে পনেরো দিন? মাস্টার বললো" ঈশ্বর ছয় দিনে পৃথিবী বানাতে গিয়ে দুনিয়ার অবস্থাটা কি করেছে দেখেছেন? কোথাও উঁচু পাহাড় কোথাও নিচু হ্রদ, কোথাও মরুভূমি কোথাও সাগর"
মজার কৌতুকের বাকি পর্বগুলো এই বিভাগে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

