somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার গরিব মনের আম খাওয়া!

০৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রায় বছর দশেক আগের কথা। তখন আমি গার্মেন্টস এ নতুন চাকরিতে ঢুকেছি। বেতন ৫ হাজারের মত। এক হাজার বাড়িতে দেই, দুই হাজার যায় খাওয়া খরচ আর বাকি দুই দিয়ে সারা মাস কোন রকম চলি।
এর ভিতরে এলো আমের সিজন। গার্মেন্টস চাকরিতে ছুটি নাই তাই বাড়িতে গিয়ে আম খাওয়া হলো না। কিনে যে খাবো তাও বাজেটে মিলাতে পারি না। এ দিকে সিজেন প্রায় শেষ হয়ে এলো কিন্তু এখনও আমার আম খাওয়া হলো না। একদিন সাহস করে বিকাল বেলা গেলাম বাজারে। গিয়ে দেখি দেশী আমের সিজেন শেষ শুধু আমদানি করা রাজশাহীর আম আছে। এই আমগুলোর দাম যে বেশি হবে যানতাম। একটা দোকানে গিয়ে বললাম ভাই আম কত করে? দোকানদার বললো ৬০ বা ৬৫ টাকা কেজি। আমি বললাম কেজি টেজি বুঝি না, এই আমটার দাম কত হবে এ কথা বলে একটি সুন্দর সাইজের আম তার হতে তুলে দিলাম।
দোকানদার আমটি ওজন করে বললো ৩৫ টাকা। ৩৫ টাকা!... শুনে আমার আম খাওয়ার ইচ্ছা অনেকটা চলে গেলো। মনে পড়ে গেলো বাড়ি থাকতে কতো আম প্রতিদিন গাছ থেকে পেড়ে খেতাম, আর এখানে একটি আমের দাম ৩৫ টাকা!
যাই হোক সিজেন ফল কমপক্ষে তো একটা খাওয়া দরকার। মনে মনে হিসাব করে বললাম ঠিক আছে ৩০ টাকায় দেন। আমাকে অবাক করে দোকানদার বললো না ৩০ টাকায় দেওয়া যাবে না। শুনে আমার আম খাওয়ার ইচ্ছা আবার নিচে নেমে গেলো। দোকান থেকে চলে আসবো ভাবছি কিন্তু মনটা যে আসতে চাচ্ছে না। যাই হোক মনে মনে হিসাব করে বললাম যাই হোক একবারই তো! এই সিজেনে তো আর আম কানতে আসবো না, কিনেই ফেলি। অবশেষে দামাদামি করে ৩২ টাকায় আমটি কিনলাম।

কিনার পর ভাবলাম না আম নিয়ে রুমে যাও যাবে না। কারন রুমে থাকি তিন জন। তাদের না দিয়ে একা একাও খেতে পারবো না আবার এত কষ্টের দামী আম মাত্র ১/৩ ভাগ পাবো এতেও মনটা সায় দিচ্ছিলো না। ঠিক করলাম অন্য কোথাও বসে আমটা একা একা খাবো। গেলাম বাজারের পিছনে। একটু এগুতেই দেখি একটা টিউবওয়েল। টিউবওয়েলের পানিতে আমটাকে ভালো কারে ধুলাম। আর একটু এগুতেই দেখলাম একটি পুকুর। সেই পুকুর ঘাটে বসে মনের মাধুরী মিশিয়ে আম খাওয়া শুরু করলাম। আসে পাশে তাকিয়ে দেখলাম কয়েকজন রাজমিস্ত্রি কাজ করছে। মনে মনে বললাম তারা তো আর জানে না যে – আমি কলিগদের ভাগ না দিয়ে এখানে একা একা আম খাচ্ছি (অপরাধী মনের ভাবনা)।

আল্লাহর রহমতে আমটি বেশ মিষ্টি ছিলো। আম খেয়ে তৃপ্ত হয়ে মনটাকে বললাম “ জিহ্বাটা তে বান দে, এই সিজনে আর আম খাইতে চাইস ন্য ”
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×