• মোমবাতি জ্বালানোর আগে অল্প জলে ভিজিয়ে নিন। এতে আলো বেশি হবে এবং জ্বলবেও অনেক ক্ষণ।
• চা করার পর চা পাতা ফেলে দেবেন না। ওই পাতা দিয়ে ঘরের মেঝে ঘষে দেখুন। মেঝে চকচক করবে।
• কাঠবাদাম বেটে দুধ বা জলের সঙ্গে পেস্ট বানিয়ে চোখের তলায় লাগালে কালি দূর হবে।
• অল্প বয়সের পাওয়া নানা ধরনের সার্টিফিকেটগুলো আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ বলুন তো! কিন্তু এ দিক-ও দিক ফেলে রাখলে তো ওগুলো নষ্ট হয়ে যাবে। তার চেয়ে এগুলোকে গুটিয়ে একটা রোল তৈরি করে পেপার টাওয়েল-এর খালি টিউবের মধ্যে পুরে ফেলুন। পিসবোর্ডের এই মোড়ক সার্টিফিকেটগুলোকে অনেক দিন ঠিক রাখবে।
• কাঠের মেঝে বা ফ্লোর টাইল-এর ওপর জুতোর ছাপ পড়ে গেলে কী করবেন? দাগ হালকা হলে ইরেজার দিয়ে ঘষুন। দাগ চলে যাবে।
• জলের বোতলের দুর্গন্ধ তাড়াতে আধ বোতল জলে এক টেবিল চামচ সরষে বা বেকিং পাউডার মেশান। ভাল করে নাড়িয়ে এক ঘণ্টা রেখে দিন। গন্ধ চলে যাবে।
• চিনেমাটির প্লেটে চুলের মতো সূক্ষ্ম চিড় ধরলে এক পাত্র দুধে প্লেটটি রেখে মিনিট পঁয়তাল্লিশ ফুটিয়ে নিন। চিড়ের দাগ গায়েব হয়ে যাবে।
• টেবিল ক্লথে সবজি বা ফলের দাগ হয়ে গেলে এক টুকরো আলু নিয়ে ওই অংশে ঘষতে থাকুন। টেবিল ক্লথ পরিষ্কার হয়ে যাবে।
• শার্টের কলারের দাগ তোলা মহা ঝকমারি। দাগ তুলতে সাবানের বদলে বরং শ্যাম্পু ব্যবহার করুন। তেলের দাগ তুলতে শ্যাম্পুর জুড়ি নেই। তা ছাড়া এতে ক্ষার কম থাকে বলে, কলারের অংশটিও কম ক্ষতিগ্রস্ত হয়।
• মিক্সার-এর ব্লেড ভোঁতা হয়ে পড়েছে? এক মুঠো চাল এতে দিয়ে মেশিনটি চালিয়ে দিন। চাল ব্লেড-এর তীক্ষ্ণতা আবার ফিরিয়ে আনবে।
• মৌমাছি কামড়ালে যদি জায়গাটা ফুলে থাকে, তা হলে একটা চাবি নিয়ে ওই ফোলা অংশের চারপাশে চেপে ধরুন। লক্ষ্য রাখবেন যেন চাবির গর্তটি ফোলা অংশের চার পাশে চেপে বসে। হুল ফুটে থাকলে বেরিয়ে যাবে।
খুরশীদা রহমান চৈতী
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।