আলমারির দরজা সামান্য ফাঁক করলেই একরাশ পোশাক ঝাঁপিয়ে পড়ছে আপনার ঘাড়ে? সদ্য কেনা লহেঙ্গা চালান করতে হয়েছে জুতোর বাক্সের আড়ালে? অবস্থা সঙ্গিন। কড়া দাওয়াই চাই। জেনে নিন।
ঈদের কেনাকাটা প্রায় সেরে ফেলেছেন তো? কিন্তু নতুন কেনা জিনিসগুলো ঢোকালেন কোথায়? ঈদের জন্য তো আর রাতারাতি আপনার ওয়ার্ডরোবের খানকয়েক তাক গজাবে না! উপায়? ভাবছেন দেওয়ালজোড়া স্টোরেজ থাকতে জায়গা নিয়ে চিন্তা কী? কিংবা, আলমারিতে না ধরুক, বাড়ির সুটকেসগুলোতেই না হয় এই ক’টা দিনের জন্য নতুন জিনিসের ঠাঁই হবে। কিন্তু এই ভাবে ঠেসেঠুসে রাখতে গিয়ে যে নতুন কেনা চান্দেরিটার ভাঁজ গিয়েছে খুলে আর নতুন-পুরনো অ্যাকসেসরি মিলেমিশে বেশ একখানা খিচুড়ি অবস্থা হয়ে আছে, তার কী হবে! এর জন্যই দরকার ওয়ার্ডরোব ম্যানেজমেন্ট।
কাকে ফেলবেন কাকে রাখবেন
ওয়ার্ডরোব গোছাতে বসে প্রত্যেকটা তাক খালি করে প্রথমেই দেখে নিন কী কী একেবারে ফেলে দেওয়া যায়। ফেলে দিতে গিয়ে আবার অনেক সময় কোনটা ফেলা উচিত, আর কোনটা রাখা উচিত বোঝা যায় না।
তা হলে বাতিল করবেন কী দেখে?
১) স্কুল বা কলেজজীবনের পরীক্ষায় পরে যাওয়ার জন্য জামা যত্ন করে তোলা আছে। অথচ এ জীবনে আর স্কুল-কলেজের পরীক্ষা দিতে হবে না। ফেলে দিন।
২) এক যুগ আগে আপনার যখন ছিপছিপে শরীর ছিল, তখন এই পোশাক ভাল লাগত। কবে ফের রোগা হবেন, তার জন্য রাখা আছে। গুডবাই বলুন।
৩) আউট অব ফ্যাশন হয়ে গিয়েছে? রাখবেন না।
৪) ছোট্টবেলার অ্যাকসেসরি, এখন মোটেই মানাচ্ছে না। বাড়ির খুদে সদস্যদের মধ্যে ভাগ করে দিন।
এ বার একটা বড় বক্স নিয়ে বাতিল জিনিসগুলো পুরে ফেলুন। তবে পুরনো সুতির শাড়ি, সুতির দোপাট্টা ফেলে দেবেন না। এগুলো দিয়ে দামি জিনিস জড়িয়ে রাখতে পারেন। তাকের ওপর এই নরম কাপড় পেতে দামি জামাকাপড়ও রাখা যায়।
বাড়তি আপহোলস্ট্রি
মাস্টার বেডরুম স্টোরেজ-এই অনেক সময় আমরা অতিরিক্ত বেডকভার, বেডশিট, পিলো বা কুশন কভার, এমনকী শীতের কম্বলও রেখে দিই। ফলে জামাকাপড় রাখার জায়গা যায় কমে। স্টোরেজ-এর জায়গায় টান পড়লে আপাতত যে ঘর একটু কম ব্যবহার হয় (যেমন, স্টাডি রুম) সেখানকার কোনও স্টোরেজ-এ চালান করতে পারেন। কম্বলের কেস সরিয়ে পুরনো বেডকভার বা শাড়ি মুড়ে রাখলে বেশি জায়গা নেবে না। অথবা, একটু শক্তপোক্ত প্যাকিং কেস-এ অতিরিক্ত আপহোলস্ট্রি রাখুন। এক কোণে রেখে ওপরে সুতির দোপাট্টা বা পুরনো পর্দার টুকরো পেতে তার ওপর দু-চারটে শোপিস সাজিয়ে দিতে পারেন। দেখতেও মন্দ হবে না, ধপ করে কেউ বসেও পড়বে না।
গরম পোশাক নাগালের বাইরে
ঈদের পরেই কোনও ঠান্ডার জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে? তা হলে তার জন্য প্রয়োজনীয় সোয়েটার বা চাদর ক’খানা হাতের কাছে রেখে বাকি সব গরম জামা নরম কাপড় আর ন্যাপথলিন বল দিয়ে মুড়ে আলমারির একেবারে ওপরের তাকে তুলে রাখুন।
ভাগ করে নিন
আপনার কেনা পোশাকগুলো কয়েকটি ভাগে ভাগ করে ফেলুন। যেমন, শাড়ি,সেলোয়ার কামিজ এবং অন্যান্য (স্কার্ট, লহেঙ্গা, ওয়েস্টার্ন ড্রেস ইত্যাদি)। এ বার ঝপ ঝপ করে বিভাগ অনুযায়ী সাজিয়ে ফেলুন। শাড়ির সঙ্গেই থাকবে ম্যাচিং ব্লাউজ আর সায়া। সেলোয়ার-কামিজের পুরো সেট, ফতুয়া, জিনস্ সুন্দর করে সেটা অনুযায়ী সাজিয়ে রাখুন একই ভাবে ছেলেদের ওয়ার্ডরোবও ক্যাজুয়াল, ফর্মাল-এ ভাগ করে নিতে পারেন।
অ্যাকসেসরি’র রকমভেদ
গয়নাগাটি যা কিনেছেন, তাকেও দু’ভাগ করে নিন। এথনিক সাজের সঙ্গে এক রকম আর পশ্চিমি সাজের জন্য অন্য রকম। শাড়ি বা সেলোয়ার কামিজের সঙ্গে যা পরা যেতে পারে, তাদের একটা বক্স-এ পুরে সেই তাকের এক পাশে রেখে দিন। একই ভাবে ওয়েস্টার্ন-এর সঙ্গে পরার অ্যাকসেসরি অন্য বক্স-এ পুরে সেই তাকে রাখুন। এতে খুঁজতে সময় অনেক কম খরচ হবে।
ঠিকঠাক সাজিয়ে নিন
টপ বা শার্ট ঝোলানোর সময় স্লিভ এবং দৈর্ঘ্য অনুযায়ী রাখবেন। অর্থাৎ, পুরো হাতা লম্বা ঝুলের জামা এক ধারে, তার পর কম ঝুল এবং শর্ট স্লিভড। স্লিভলেস থাকবে সারির শেষে। ভাল হয় যদি রং অনুযায়ী সাজাতে পারেন। হালকা রঙের পোশাক থেকে শুরু করে গাঢ় পোশাক বা মাঝে হালকা আর দু’দিকে গাঢ়, এই ভাবে একটা প্যাটার্ন মেনে সাজালে দেখতে পরিচ্ছন্ন লাগে। যদি পারেন হ্যাঙারগুলোও একই রকম রাখার চেষ্টা করুন। হয় কাঠের, নয়তো স্টিলের বা প্লাস্টিকের। এক সঙ্গে মেশালে দেখতে ভাল লাগে না। তাকে রাখার সময় ভারী পোশাক সব সময় নীচে রাখবেন, হালকা ওপরে। ঢাকাইয়ের ওপর ভারী কাঞ্জিভরম সাজিয়ে রাখলে ঢাকাইটির নাভিশ্বাস উঠতে সময় তো লাগবেই না, ভাঁজে ভাঁজে ছিঁড়েও যেতে পারে।
খুরশীদা রহমান চৈতী
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।