somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানসকি ভারসাম্যহীন জললি সংসদ সদস্য হলনে কীভাবে

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগে আরো ভারসাম্যহীন সদস্য থাকতে পারে

আওয়ামী লীগ সেনা সমর্থিত অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আঁতাতের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিষয়টি জনগণের কাছে প্রকাশ হয়ে পড়ায় তা আড়াল করতেই আব্দুল জলিলকে মানসিক ভারসাম্যহীন হিসেবে চিহ্নিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বাসতব ও তাই। তিনি বলেছেন, একজন মানসিক ভারসাম্যহীন লোককে আওয়ামী লীগ কীভাবে মনোনয়ন দিল, কীভাবে তার সংসদ সদস্য পদ বহাল থাকে? তিনি আরো বলেন, তারা জলিলকে আবার দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবেই বা মনোনয়নই দেয় কীভাবে? তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই দলে আরো মানসিক ভারসাম্যহীন সদস্য থাকতে পারে।

গতকাল দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। খোন্দকার দেলোয়ার বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নির্বাচনের যোগ্য হতে পারে না।

দেলোয়ার বলেন, দলের কার্যনির্বাহি কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের নিজস্ব বিষয়। কিন্তু বিষয়টি নিয়ে জনগণের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্তের মূল্যায়ন এবং বিচার জনগণই করবে। তিনি বলেন, আব্দুল জলিল জেল খেটেছেন। শেখ সেলিম ও মহিউদ্দিন খান আলমগীরসহ তার আরো সহকর্মীও জেল খেটেছেন। কারামুক্ত হয়ে তারাও অনেক কথা বলেছেন। তাদের কথা সত্য হলে জলিলের কথা সত্য হবে না কেন?

সরকারের সমালোচনা করে দেলোয়ার বলেন, সরকার নির্বাচনি কোনো ওয়াদাই পূরণ করেনি। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মামলা নিয়ে ব্যস্ত। ব্যর্থ সরকার চায় না বিরোধী দল সংসদে যাক। তাই তারা বিএনপির ন্যায্য দাবি উপেক্ষা করে সংসদে যাওয়ার পথ বন্ধ করেছে।

সরকারের বিরুদ্ধে এখনি আন্দোলন কিনা জানতে চাইলে তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা কিছু করার দরকার, সবই করবে বিএনপি। দেশের স্বার্থরক্ষায় যেকোনো দলের কর্মসূচির প্রতি নৈতিক সমর্থন থাকবে। সম্মিলিতভাবে আন্দোলনও হবে।

এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার চায় না। তাদের আমলে এত বড় একটি ঘটনা ঘটলেও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়নি। কারণ এ ষড়যন্ত্রের পেছনে তাদের লোকজন জড়িত। তাদেরকে আড়াল করতেই তদন্তের নামে প্রহসন করছে। এ সময় গয়েশ^র চন্দ্র রায়, রিজভী আহমেদ, মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু, নিলুফার চৌধুরী মণি, সুলতান সালাহউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×