somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেটে কাজ করা মানেই ডোল্যান্সার ! X(( X((

১৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় কারেন্ট নাই। /:) দোকানে গেলাম। বসে আছি। একটা কাষ্টমার আসল। কয়, ভাই ইন্টারনেট আছে?
আমি কইলাম, জ্বি আছে। (যদিও দোকানে ইন্টারনেট নাই, তবে আমি বাসায় মোবাইল দিয়ে নেট চালাই। আর মোবাইল সেসময় আমার কাছেই ছিল। তাই বললাম আছে।)
লোকটা কয়, আমি একটা ফাইল ডাউনলোড করে প্রিন্ট করব। কত নিবেন?
আমি কইলাম, ডাউনলোড ২০ টাকা আর প্রতিটি পেইজ প্রিন্ট ১০টাকা করে।
উনার মাথায় মনেহয় আকাশ ফেটে পড়ল !! X(( X(
কয়, অ্যা পাইছেন টা কি? আপনারা কি ডাকাত? একটা পেইজ ডাউনলোড করে প্রিন্ট করা ৩০ টাকা?? আমার নিজেরই তো ইন্টারনেট আছে। এখনই প্রয়োজন বলে আপনার এখানে প্রিন্ট করতে চাচ্ছিলাম। "আপনাদের ব্যবসার তো কোন সিস্টেমই নাই"
কার না মেজাজ উঠে বলেন?
কয়, ইন্টারনেটে ডাউনলোড করতে এত খরচ হয়?
দিলাম ঝাড়ি,
আরে মিয়া দাম বেশি বলছি আপনার পোষাবে না করবেন না। এত চিল্লাচিল্লি করতেছেন ক্যান? আমি যেহেতু ব্যবস্যা করি সেহেতু আমি আপনার থেকে ভাল ব্যবসার সিস্টেম জানি। আর আমার ব্যবস্যা আমি ক্যামনে চালামু এইটা আপনার কাছ শিখতে হবে নাকি? আমি বেশি দাম চাইতেই পারি তাতে অবাক হওয়ার তো কিছু নাই,
আপনি বলেন, যে, ভাই আমি ১০টাকা দিব কিংবা ২০টাকা দিব। কিন্তু আপনি সেটা না করে চিল্লাচিল্লি শুরু করছেন। আমার ইন্টারনেট থেকে একটা ফাইল ডাউনলোড করতে নাহয় ১পয়সা কাটুক তাতে আপনার কি? আমি এখানে ব্যবসা করতে বসছি।
তারপর বললাম,
আপনার এই ফাইল ডাউনলোড করতে আমার ১পয়সাও লাগবে না। ডাউনলোড ছাড়াও আমার ইন্টারনেট আলাদা কাজ আছে সেহেতু আমার মাসিক বিল ঠিকই আসবে।
লোকটা কয়, কি ডোল্যান্সারে কাজ করেন নাকি? :-*
আমিতো ব্যপকভাবে অবাকিত হলাম। সাথে আরো চরমভাবে মেজাজটা খারাপ হয়ে গেল।
আরে মিয়া ! ইন্টারনেট মানেই কি ডোল্যান্সার নাকি? ডোল্যান্সার ছাড়া ইন্টারনেটে আর কোন কাম নাই?? X(

-------------------------------------------
ভাবছিলাম ইন্টারনেটে ফ্রিল্যান্সিং করুম B-)। চাকরী বাকরীর ক্ষেতা পুরি। কিন্তু সে আশা পূরণ করে মনেহয় লাভ নাই। বিয়ার সময় শ্বশুরে যদি জিগায় কি কর? আর উত্তরে যদি কই "ফ্রিল্যান্সিং করি" তাইলে আমার কি হইব? /:) /:) /:)
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫৩
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

সময় বহিয়া যায়…..

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৫

খৃষ্টপূর্ব পাঁচ শতকের গ্রীক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, "No man ever steps in the same river twice"। অর্থাৎ নদীর জল বহমান, সেটা দৃশ্যমান হলেও বা না হলেও। একটা মানুষ নদীর জলে... ...বাকিটুকু পড়ুন

×