somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কিছুই বলা হয়ে ওঠেনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল সারারাত ঘুমাই নাই। তুমি মেসেঞ্জারে নীল শাড়ি পড়া ছবি পাঠাতে চেয়েছিলে তাই অপেক্ষায় কেটে গেছে আমার আরও একটা নির্ঘুম রাত। আজ বিকেলে ঘুম থেকে উঠতেই তোমার সীমাহীন মায়াভরা চোখ দুটো মনে পড়ে গেলো। তোমার চোখ দুটো বিশাল কাজল দীঘির মতোই। আমি নিমেষেই হারিয়ে যেতে থাকি অনেক অনেক বেশী গভীরে। আমার অস্তিত্বের আকাশ জুড়ে একে একে ভাসতে থাকে তোমার ছবি। আমি এলোমেলো হয়ে যাই।প্রেয়সী, আমি তোমায় মুখটা ছুতে চাই।

খুব ইচ্ছে করসে তোমার সাথে কথা বলতে। আমি কি তোমাকে একটা call করব। আচ্ছা এখন তো বিকেল, তুমি কি করছ???? তুমি কি এখন অফিসে না বাসায়????তুমি কি এতক্ষণে বাসায় এসে ক্লান্ত চুলে হাত বুলাচ্ছো। নাকি তুমি বারান্দায় বসে আছো আর এলোমেলো বাতাস উড়িয়ে দিয়ে যাচ্ছে তোমার চুল।আচ্ছা এই সব অলস অসময়ে তুমি কি আমার কথা ভাবো। তোমার কি মনে পড়ে তোমার কারো সাথে খালি পায়ে কাঠগোলাপ কুরানোর কথা ছিল??? কাঠগোলাপ নামে কোন ফুল আছে, তুমি না থাকলে হয়ত জানতেই পারতাম না। তুমি দেখতে অনেক-টা তোমার প্রিয় ফুলের মতই।

মাঝে মাঝে তোমাকে নিয়ে আমার প্রচণ্ড ভয় হয়। মনে হয় তুমি আমাকে ভুলে যেতে পারো। যেমন আমরা খুব সহজেই ভুলে যাই অনেক দিন আগে পড়া কোন প্রিয় বই অথবা প্রিয় কোন গানের সুর। আমার পথ হারিয়ে ফেলা নাবিকের মতো প্রচণ্ড ভয় হয়। মনে হয় তুমি আমাকে মুছে ফেলতেই পারো যেমন খুব সহজেই মেয়েরা মুছে ফেলে তাদের চোখের কাজল।

আমার তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করসে । ইচ্ছে করসে চোখ বন্ধ করে ঘুম পাড়ানি গানের মতো তোমার কণ্ঠসরটা শুনতে। আচ্ছা আমি কি তোমাকে একটা call করব। তুমি এখন কোথায়??? অফিসে না বাসায়???

আমাদের কথা হচ্ছে না বললেই চলে। আসলে আমি নিজেই কথা বলতে চাই না তোমার সাথে। তোমার এক একটা শব্দ এক একটা মায়ার পাহাড় বানিয়ে ফেলে খুব সহজেই। তোমার সাথে কথা হলেই আমি যেন কেমন এলোমেলো হয়ে যাই। কেমন যেন একটা মায়ায় পড়ে যাই। মায়ায় পড়ে যাওয়া মানুষদের তালিকায় থাকতে চাইনা কখনোই। আমি তোমাকে ফোন করে বলতে চাইলাম- "এই তোমার জন্য নীল কাঁচের চুড়ি কিনে রেখেছি।" আমাদের আবার যে দিন দেখা হবে তুমি নীল শাড়ি পড়ে চোখে কাজল দিয়ে আসবা। আমি ব্যাস্ত ঢাকার রাস্তায় দাড়িয়ে তোমার হাতে একটা একটা করে চুড়ি পড়িয়ে দিবো। তোমাকে আমার করে নিবো। আমার প্রচণ্ড যিদ করতে ইচ্ছা করে। আমার তোমার উপর প্রচণ্ড অধিকার খাটাতে ইচ্ছা করে।
আমি হীনমন্যতায় হারিয়ে যাওয়া মানুষ। আমার কিছুই বলা হয়ে ওঠেনা।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৯
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×