"সুরের পাখি" প্রয়াত আব্বাসউদ্দিন এর পুত্র মোস্তফা জামান আব্বাসী তাঁর পিতাকে জাতীয় মুসলমান গায়ক হিসেবে স্বীকৃতি চান; খবরটা পড়ে অবধি হাসছি । জাতীয় মুসলিম গায়ক মানে কী? মোল্লারা বলেন, ইসলামে গান-বাজনা হারাম । তো ভদ্রলোক কী বলতে চান? অবশ্য আজকাল নাকি হালাল শূরিখানাও তৈরি হয়েছে । গান-বাজনাকেও বোধহয় হালাল করার চেষ্টা করা হচ্ছে ।
**বাবুনগরী বলেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে হিন্দুধর্ম শিক্ষা কেনো? বছরখানেক আগে হেফাজত ইসলাম জাতীয় পাঠ্যপুস্তক থেকে হিন্দু এবং নাস্তিক সাহিত্যিকদের লেখা উঠিয়ে দিতে সরকারকে চাপ দিয়েছে, সরকারও মোটামুটি মাথা নত করেছে । আচ্ছা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান অধ্যুষিত রাষ্ট্রগুলো যদি এমন মনোভাব পোষণ করে, তাহলে অবস্থাটা কী দাঁড়াবে? বাংলা সাহিত্যের হাতেখড়িই তো বৌদ্ধ-হিন্দুদের হাত ধরে হয়েছে । ওদের সাহিত্য উঠিয়ে দিলে থাকবে কী? সাহিত্যের আবার ধর্ম আছে?
***মক্কা-মদিনায় নাকি অমুসলিমদের বসবাস নিষেধ, আফগানিস্থান থেকে বুদ্ধের বিশাল মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে, ইরানেও অমুসলিমরা টিকতে পারছে না আর পাকিস্থানের কথা তো বলাই বাহুল্য । বাংলাদেশও তার পাকিস্তানি ভাইদের অনুসরণ করছে (যদিও অনেকে দাবি করেন, এখানকার হিন্দুরা ভালো আছে । তাদের দেশপ্রেমের ঘাটতি আছে । যারা যাচ্ছে স্বেচ্ছায় চলে যাচ্ছে । স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য সর্বোচ্য ত্যাগ স্বীকার করেও দেশপ্রেমের ঘাটতি? প্রাণভয় কিংবা নিতান্ত বাধ্য না হলে কেউ কি স্বেচ্ছায় স্বদেশ ছাড়ে?)।
****মিয়ানমারের উগ্র বৌদ্ধরা রোহিঙ্গাদের হত্যা করছে, দেশ ছাড়া করছে; ভারতে সংখ্যালঘু মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে মুসলিম বিদ্বেষ বাড়ছে । কেন বাড়ছে তা খতিয়ে দেখতে হবে । শুধু দোষারুপ করলে, গালি-গালাজ করলে কিছু হবে না । নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটা ক্রিয়ারই সমান প্রতিক্রিয়া আছে । অন্যের অনিষ্ট কামনা করে তার কাছ থেকে আশীর্বাদ আশা করা বোকামি ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




