somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনিকেত বৈরাগী তূর্য্য
বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

বাংলাদেশ -পাকিস্তান খেলায় পাকিস্তানকে সমর্থন কতটুকু যুক্তিযুক্ত?

২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাকিস্তানের সাথে পরাজয়ে এই ছেলেটার কান্না কিছুতেই থামানো যাচ্ছে না। এইটুকুন একটা বাচ্চা অথচ কতটুকু মমত্ববোধ থাকতে পারে দেশের ক্রিকেটে টিমের প্রতি। ক্রিকেট টিম তো দেশেরই প্রতিনিধিত্ব করে। অথচ আমরা দুঃখের সাথে খেয়াল করলাম কিছু কিছু মানুষ কট্টরভাবে পাকিস্তানকে সমর্থন করল। এমনকি বাংলাদেশের পরাজয়ে উল্লাস প্রকাশ করল। একজনকে জিগ্যেস করলাম, কেমনে সম্ভব?
সে বলল, আমি তো জন্ম থেকেই পাকিস্তানকে সমর্থন করি।
বোঝাই যায় জন্মে সমস্যা আছে।

যারা বাংলাদেশী হয়েও পাকিস্তানের সমর্থক তারা হয়ত জানে না পাকিস্তানে বাঙালিদের কেমন চোখে দেখা হয়। ৮০ এর দশকে ইমরান খান একবার বাংলাদেশে এসে বিমানবন্দরে সালামের বদলে নমস্কার দিয়েছিলেন। ওনাকে এবং ওনার টিমকে বেইজ্জতি করা হয়।
এই ইমরানদের পূর্বপুরুষগণ বাঙালি মুসলমানদের মুসলমান মনে করত না।
তাই তো তারা একাত্তরে বলেছিল এই বাঙালিদের সাচ্চা মুসলমান বানাতে হবে। এদের আদল বদলে দিতে হবে।
বাঙালিদের এখনও নীচু চোখে দেখা হয়। পাকিস্তানে বসবাসরত বাঙালিদের অবস্থা সম্পর্কে খোঁজ নিলে সত্যতা নিশ্চিত হওয়া যায়। এমনকি ভারতের মুসলমানরাও বাংলাদেশি মুসলমানদের ভালো চোখে দেখে না। এদের বৃহদাংশ একাত্তরে পাকিস্তানের সমর্থন করেছিল। এরা বাংলাদেশে বসবাসকারী পাকিস্তানপন্থিদের মতোই। ভারতে বসবাস করলেও ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে উল্লাস করে। এই কারণে তো একটা মেডিকেল কলেজের শতাধিক শিক্ষার্থীকে বহিষ্কারও করা হলো।
নিজের দেশের বিপক্ষে অন্য দেশকে মানুষ কীভাবে সমর্থন করতে পারে?
বাংলাদেশের বিহারীদের পাকিস্তানে ফেরত নেবে না, তবুও তারা মনেপ্রাণে পাকিস্তান করত।কিন্তু এই যে যারা এখনও নিজের দেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন করা বাঙালিরা; এরা আসলে কী চায়?
যে ধর্মের কারণে ওদের সমর্থন করে, তার মূল্যায়ন তো করা হয় না।
বিসিবির সমালোচনা আছে। এরা ক্রিকেটের জন্য তেমন কিছু করতে পারে নি। এদের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে কি নিজের নিজের দেশের দলের বিপক্ষে অবস্থান নিতে হবে?
যদিও যারা বলে বিসিবির প্রতিবাদেই বাংলাদেশের বিপক্ষে যাওয়া, তারা স্বার্থান্বেষী। আগেও পাকিস্তানকেই সমর্থন করত। এখন একটা অজুহাত দাঁড় করাচ্ছে মাত্র।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×