একজন জয়নাল হাজারীর জন্য লোকজনের সহানুভূতি
৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জয়নাল হাজারী মারা গেলেন। আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। অবাক হয়ে লক্ষ্য করলাম বিএনপিমনা লোকজনও ওনার জন্য শোক প্রকাশ করছে।
কোনো রাজনীতিক মারা গেলে সচরাচর হাসাহাসি হয়। অথচ জয়নাল হাজারী একসময় ফেনীর ত্রাশ হওয়ার পরও লোকজন ওনাকে ভালোবাসছে। ওনার জানাজা ফেনীর ইতিহাসে সর্ববৃহৎ। জাতীয় পর্যায়ের অনেক নেতাও ওনার মতো জনপ্রিয় নন।
ওনি আর আগের মতো ছিলেন না। অথবা ওনার কর্তৃত্ব হারিয়েছিলেন। অথবা জনগণের অংশ হয়ে গেছিলেন।
ওনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন; এ কারণেও লোকজনের একটা সহানুভূতি আছে।
বিজুর সাথে তার বিয়োগান্তক প্রেম কাহিনি নিয়েও লোকজন উদ্বেলিত। কলেজে থাকা অবস্থায় যে বিজুর সাথে তার ভাব ছিল, যুদ্ধে যাওয়ার আগে যাকে বলে গিয়েছিলেন দেশ স্বাধীন করে এসে বিয়ে করবেন; সে বিজু একজন রাজাকারকে বিয়ে করে। হাজারী চাইলেই জোর করে তুলে নিতে পারতেন তাকে। কারণ, ওনার নিজস্ব বাহিনী ছিল। সহযোদ্ধা ছিল। যখন জানলেন বিজু স্বেচ্ছায়ই রাজাকারকে বিয়ে করেছে, ওনি মনঃক্ষুণ্ন হলেন। তবে বিক্ষুব্ধ হলেন না। অভিমানী প্রেমিক তার প্রেমিকার কোনো ক্ষতি করেন নি। কোনোদিন তার সাথে কথাও হয় নি। তবে 'বিজুর বিচার চাই' লিফলেটে লিখে সারা শহর ছড়িয়ে দিয়েছিলেন। অভিমানী প্রেমিক কার কাছে বিচার চেয়েছিলেন?
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু...
...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন