somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা যাওয়ার সুযোগ থাকলে দেশ খালি হয়ে যাবে

০৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভিন্ন মতাদর্শিক এক নারীর সাথে কিঞ্চিৎ বাতচিত হলো কাল। বলল, 'দেশটাকে তো ভারতের অঙ্গরাজ্য বানাতে চাচ্ছেন।' আমি হেসে হেসে বললাম, 'তা না। পারলে আমেরিকা বানাতে চাই।'
'কেন? আপনার মা-বোন কি আপনার সামনে প্যান্টি পরে?'
সে নিজেই আমেরিকা থাকে। নিশ্চয়ই প্যান্টি পরে থাকে না? বললাম, 'আপনি কি প্যান্টি পরেন?' বলল, 'আমি হিজাব পরি।'

বললাম, 'আপনারা তো দেশটাকে আফগানিস্তান, পাকিস্তান বানাতে চান। অথচ নিজেরা গিয়ে থাকেন ইহুদী-নাসারাদের দেশে।' উত্তর না দিয়ে বলল, 'একাত্তরে পাকিস্তানিরা হিন্দুদের নির্যাতন করেছে। এরা পাকি বীজ। হিন্দুরা সব ওই সময় ভারত চলে গেছে।'

বললাম, 'শুধু ২৫ মার্চের রাতে ঢাবি ছাত্রী হলগুলোর ব্যাপারে একটু খোঁজ নিন তো। দেখুন অত্যাচারিত নারীরা সবাই হিন্দু ছিল কি না। একাত্তরের যুদ্ধটা কি ধর্মযুদ্ধ ছিল? পূর্বাংশ পশ্চিমাংশ- দুই অংশই ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এখানে হিন্দুরা যুদ্ধ করেনি, মুসলমানরা যুদ্ধ করেছে; এ প্রসঙ্গ আসে কেন?'

কোনো জবাব না দিয়ে গালাগাল করে ব্লক করে দিল।

যতই দেশপ্রেমের বুলি আওড়াই, ধারণা করি আমেরিকায় যাওয়ার সুযোগ পেলে দেশ খালি হয়ে যাবে। একটা বিষয় মাথায় খেলে না, এত এত মানুষ দেশটাকে আফগানিস্তান, পাকিস্তান বানাতে চায় অথচ নিজেরা কেন সেসব দেশে যেতে চায় না? আবার আমেরিকায় ঠিকই যেতে চায় কিন্তু দেশটাকে কেন আমেরিকা বানাতে চায় না? আমেরিকা বলতে আবার ওদের অঙ্গরাজ্য হওয়ার কথা বলছি না। শুধু নিয়মনীতির কথা বলছি। যদিও অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব পেলে অনেকে রাজি হয়ে যাবে। অনেকে তো সরাসরি ওদের হস্তক্ষেপও চাচ্ছে।

যাহোক, আমেরিকা হলে প্যান্টি পরতে হবে নারীদের- এমন কোথাও লেখা আছে? আমেরিকা, বৃটেন বা আরও অনেক ভিন্ন ধর্মের লোকদের দেশে নারীরা স্বাধীনভাবে পোশাক পরে। দেশ আমেরিকার মতো হলেও নিশ্চয়ই পরবে? নিজেরা ঠিকই অন্য দেশের সুবিধা নিতে পারে অথচ অন্য কেউ দাবি করলেই দোষ।

দেশকে ক'জন মন থেকে ভালোবাসে? কোনো নেতা, বড় আমলা বা বিরাট পয়সাওয়ালা কেউ তাদের সন্তানদের দেশে পড়ায়? এমনকি তথাকথিত ধার্মিকরাও তো সন্তানদের বিদেশে পড়াতে উদগ্রীব। দেশ নষ্ট, দেশে ভবিষ্যৎ নেই- এই অভিযোগ তুলে দুর্নীতিবাজরাও বিদেশে বাড়ি বানায়। এরা কি মনে করে হুট করে একদিনে দেশ ভালো হয়ে যাবে? আদৌ কি ওরা চায় দেশ ভালো হয়ে যাক? দেশ ভালো হয়ে গেলে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাবে কে?

সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংকে গেলে সেবার মান দেখে বোঝা যায় আমাদের মনস্তত্ব। এটা কেমনে তৈরি হলো? দুই সেক্টরেই শিক্ষিত লোক বসা। তাহলে বেসরকারিতে ভালো, সরকারিতে খারাপ আচরণ কেন? সরকারি চাকরি করলে খারাপ ব্যবহার করতে হবে- এমন কোথাও লেখা আছে?

নিজেদের নেই চরিত্র ঠিক, দোষ ধরি অন্যদের। দেশের ৫ ফুটবলারকে মদ বহনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ভাগ্যিস কেউ বলেনি সিস্টেমের দোষ। সিস্টেম মানুষই তৈরি করে। নিজে ভালো না হলে সব একসাথে ভালো হয়ে যাবে না।

ইউরোপ-আমেরিকা মানে শুধু নারীরা প্যান্টি পরে থাকে; এমন না। হিজাবও পরে। তাদের মধ্যে নীতি-নৈতিকতাও আছে। আমাদের দেশে নীতি-নৈতিকতা, উদারতা আমদানি করলেও তো পারে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×