somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ খারাপ, বাকিরা ফেরেশতা...

২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আওয়ামী লীগের পতন হয়েছে প্রায় একবছর হয়ে গেল। দেশে বিরাট বিরাট সংস্কার হয়েছে। যেমনঃ হাজার হাজার ম্যুরাল ভাঙা, শেখ পরিবারের নামে থাকা প্রতিষ্ঠানের নাম বদল, আওয়ামী লীগের নেতাকর্মী; এমনকি সাধারণ সমর্থকদেরও নানানভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করা, জামিনে বের হওয়ার পরও পুলিশে সোপর্দ, গণমাধ্যমে আওয়ামী লীগের মুণ্ডুপাত করা, দাগি আসামিদের কার‍াগার থেকে বের করে অপরাধ করার সুযোগ করে দেওয়া... ব্লা ব্লা ব্লা।

দেশে যেহেতু আওয়ামী লীগ নেই, দেশ তো ভালোই চলার কথ‍া। কেমন চলছে? স্কুলের ওপর বিমান ক্র্যাশ করল। অনেক মানুষ মরল। অনেকে আহত হলো। সেটা নিয়ে কয়েকদিন ধরে বিরাট কাহিনী। ঘটনার পরদিন এইচএসসি পরীক্ষ‍া। সেটা বন্ধ করার সিদ্ধান্ত নিতে মাঝরাত নেমে আসতে হলো।

ছেলেমেয়েরা কিছু দাবি নিয়ে মাঠে নামল; সেটা ম্যানেজ করতে গিয়ে বিরাট কাহিনী। শিক্ষা, আইন উপদেষ্টা ও প্রেস সচিব ৯ ঘণ্টা স্কুল ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে রইলেন। উপদেষ্টারা, বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল নিশ্চয়ই বুঝিতে পারছেন সরকার চালানো এত সোজা না। আগে তো বড় বড় কথা বলতেন, এখন কয়েকটা দাবি মানতেই এই দশা। একবছরে উনার জনপ্রিয়তার এমন হাল, মানুষ রাস্তায় পেলে...

প্রতিদিনই দেশে খুন-খারাপি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। দেখার যেন কেউ নেই। সমালোচনা করলে তাকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে হটিয়ে নোবেলবিজয়ী ক্ষমতায়, দেশে তো সমস্যা থাকার কথা না। যেখানে সমালোচনাকে ভালোভাবে নিয়ে ভুল সংশোধন করা উচিত, সেখানে বারবার বলা হচ্ছে আওয়ামী লীগ হেন করেছে, তেন করেছে। ওদের বিচার করতে হবে। তাদের শাস্তি দেওয়া হোক। দেশটার ভালো করা হোক। সেদিকে খবর নেই। দেশে কী পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, এটা কি মানুষ দেখছে না? বলার সুযোগ আছে? ব্লগের বিরাট বিরাট ঘাঘুরা একটা পোস্ট দেয় এসব নিয়ে? 

ইলিয়াস কয়েকদিন আগে মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলল। এটা নিয়ে তো কাউকে কিছু বলতে দেখলাম না। অথচ ভারতীয় সিনেমায় একই জিনিস উপস্থ‍াপন করায় এক ব্লগার পোস্ট করেছিলেন আওয়ামী লীগ কেন প্রতিবাদ করেনি? মুক্তিযুদ্ধ কি এক আওয়ামী লীগের? আগে বলত, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে। গত একবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক কতগুলো স্থাপনা ধ্বংস করা হয়েছে, এসব নিয়ে কেউ কথা বলেছে ব্লগে? দেখা যাচ্ছে, মুক্তিযুদ্ধকে ছোট করতে পারলেই বিরাট বীরত্ব। পাকিস্তান ভাঙা ঠিক হয়নি এমন মতবাদও দাঁড় করানো হচ্ছে।

একাত্তরের বিপরীতে দাঁড় করানো হয়েছে ২০২৪। যারা ৩০ লাখকে তিন লাখ, এই তিন লাখও যাদের কাছে কোনো বিষয় না তারা ১৫০০ কে তিন লাখ, ৩০ লাখের সমান্তরালে দাঁড় করাচ্ছে। একাত্তরে কিছু হয়েছে, সেটাই যেন এখন বিস্মৃত। যারা পাকিস্তানি বাহিনীর দোসর হিসেবে কাজ করেছে, দেশটাই চায়নি। তারা এখন দেশের জিম্মাদার। জুলাইকে কেন্দ্র করে যে যার মতো বাণিজ্য করছে। সেসব নিয়ে কথাও যেন বলা যায় না।   
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:২৬
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×