somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিনাকী রচিত ইতিহাস

১৭ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পিনাকী ভট্টাচার্য। দেশের উদ্ধারকর্তা। একসময় গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন, যোদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গলা ফাটিয়েছেন। পরে ওষুধ কেলেঙ্কারীসহ নানাবিধ কেলেঙ্কারিতে জড়িয়ে এখন ফ্রান্সে নির্বাসিত। সেখানে বসে তার প্রথম কাজ হলো আওয়ামী বিরোধিতা আর মুক্তিযুদ্ধকে অপদস্থ করা। আওয়ামী বিরোধিতা করে মোটামুটি সফল। এখন ইতিহাস রচনায় মন দিয়েছেন। আগে এক মন্তব্যে বলছিলেন একাত্তরে শহিদ সর্বোচ্চ ত্রিশ হাজার। আজকে বললেন, দুই হাজার। পীর সাহেব যেহেতু বলেছেন, ঠিক বলেছেন। রাহবারের মন্তব্যে মুরিদরা উল্লসিত। আরও হাজার কমালে আরও খুশি হতো।


গত বছরের জুলাইতে মোটামুটি দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে, আর আহত হয়েছেন কয়েক হাজার। প্রত্যেকটা মৃত্যুই কষ্টের। তবে একাত্তরের ওই দুই হাজারই যদি ধরি, সেটা কেবলই সংখ্যা। যদিও একাত্তরে এক চুকনগরেই ১২ হাজার+ শহিদ হয়েছিলেন, আর ২৫ মার্চ কালরাতে ৩০ হাজারের কাছাকাছি। আওয়ামী লীগ যেহেতু ওসব হত্যাকাণ্ডে জড়িত ছিল না, তাহলে ওসব হত্যা নিয়ে যা খুশি বলাই যায়। পাকবাহিনী আর তাদের এ দেশীয় দোসর জামায়াতকে নিয়েও কিছু বলা যাবে না। আলোড়িত হতে হবে গত বছরের জুলাই হত্যা নিয়ে।

আরেক পীর ইলিয়াস একাত্তরের যুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলেন,

, নিজেকে রাজাকারের বংশধর স্বীকারও করেন, তাতে অসুবিধা হয় না কারও। সহমত ভাইয়ের অভাব নেই। অথচ একাত্তরের ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্তু বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারত পাকিস্তানের সাথে সরাসরি জড়িয়ে পড়লে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের মতো ভারতও বিজয় পালন করলে অনেকে রাগ করেন। আমাদের এক সুশীল ব্লগার আওয়ামী লীগারদের কাছে প্রশ্নও করেছিলেন। ইলিয়াস বা তাদের মুরিদদেরকে জিজ্ঞেস করেন না।

আওয়ামী লীগের সময় শুনতাম দলটি মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে। এখন ভালোমতোই দেখা যাচ্ছে ওই সমালোচকরা কেমন ধারণ করেন মুক্তিযুদ্ধকে। আওয়ামী লীগের পতন না হলে অনেককিছু জানাই হতো না।

নতুন স্বাধীনতায় জাতীয় সংগীত গাইলে সমস্যা, জাতীয় পতাকার পক্ষে কথা বললে সমস্যা, একাত্তরের পক্ষে কথা বললে সমস্যা, পাকিস্তানের সমালোচনা করলে সমস্যা, রাজাকাররে রাজাকার ডাকলে সমস্যা, দেশের যেকোনো বিষয়ে প্রতিবাদ করলে, আলোচনা-সমালোচনা করলে সমস্যা, বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে জানতে চাইলে সমস্যা, আদিবাসী, হিন্দু বা অন্য সম্প্রদায়ের পক্ষে কথা বললেও সমস্যা।

বিএনপি নাকি মুক্তিযুদ্ধের পক্ষের দল। পিনাকীর এই পোস্টের পর তাদের প্রতিক্রিয়া জানার খুব ইচ্ছা আমার।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×