somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বরাহশাবকদের বাক-স্বাধীনতা

১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। তিনি আসলে কী ধরনের গণতন্ত্র এনেছিলেন? জামায়াতসহ স্বাধীনতাবিরোধী সংগঠনগুলোকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ করে দেওয়াই কি বহুদলীয় গণতন্ত্র? তিনি নিজে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অথচ জামায়াতসহ সমমনা যারা আছে তাদের অতিপ্রিয় ব্যক্তি তিনি। যারা একাত্তরকে স্বীকারই করে না তারা মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াকে ডিফেন্ড করতে মরিয়া। কারণ তো ওটাই না যে জিয়া জামায়াতসহ অন্যদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন?

জিয়া স্বাধীনতাবিরোধীদের একজন শাহ আজিজুর রহমাকে প্রধানমন্ত্রী করেছেন। খালেদা জিয়া নিজামী-সাঈদিসহ অনেককে মন্ত্রিত্ব দিয়েছেন। একাত্তরে শহিদের সংখ্যা নিয়েও বিতর্ক তৈরি করছেন। কারণ কী? আওয়ামী লীগকে ডিফেন্ড করা? এখন আওয়ামী লীগ নেই। বিএনপি একাত্তরকে ভিত্তি ধরে রাজনীতি করতে পারত। বিএনপি দল হিসেবে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হলেও জিয়ার আবির্ভাব তো একাত্তরে। আগে-পরে যাই হোক, এখন তো মুক্তিুযুদ্ধভিত্তিক রাজনীতি করতে পারত। করছে না কেন? মনে হয় টেম্পোস্ট্যান্ড নিয়ে ব্যস্ত আছে।

সম্প্রতি একাত্তর প্রজন্মকে ‘নিকৃষ্টতম প্রজন্ম’ হিসেবে মন্তব্য করেছেন ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, ‘একাত্তর প্রজন্মের মতো ‘খারাপ প্রজন্ম’ মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। একাত্তর প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা।

এগুলোকে আপনি বাক-স্বাধীনতা বলা যায়? হিটলারের দেশ জার্মানিতে কেউ হিটলারের মতো করে গো‍ঁফ রাখতে পারবে? হিটলারের প্রশংসা করতে পারবে? ইহুদি গণহত্যা, যাকে হলোকাস্ট বলে এটা অস্বীকার করে পৃথিবীর কোনো দেশে বক্তব্য দেওয়া যাবে?

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কাজী মোহাম্মদ ইব্রাহিমের ওই ভিডিওতে ১৯৭১ নিয়ে তিনি আরো বলেন, স্বাধীন হয়েছি ’৪৭ সালের ১৪ই আগস্ট। বাংলাদেশিরাই ৬০ ভাগ যুদ্ধ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য। আর পাঞ্জাবি পাঠানরা করেছে ৪০ ভাগ। আমাদের শেরে বাংলা ফজলুল হকসহ শেখ মুজিবও ছিল এই আন্দোলনে সমস্ত আলেম ওলামারা মিলে। অধিকাংশ সংগ্রাম-চেতনা দিয়েছে কারা- এই বাংলাদেশিরা। সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিল না?

কাজী মোহাম্মদ ইব্রাহিম বলেন, তুমি তো জোহর পড়ছই। এখন আবার কী পড়ো এটা?  তুমি তো জোহর পড়ছ, ফরজ তো পড়ছ।  আবার জোহরের নিয়ত, এটা শয়তানি না? তুমি তো আছর পড়ছ, ফরজ তুমি তো পড়ছ, আদায় হয়ে গেছে কিনা? আছর তো পড়ছ, এখন তুমি এক ঘণ্টা পরে সূর্য ডুবো ডুবো এ সময় আবার তুমি কইতাছ আবার আছর পড়ব। এটা কী? তুমি যে ’৪৭-এ স্বাধীন হইলা ’৭১ এ আবার পুরোটাই পিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল। পুরোটাই আগরতলা ষড়যন্ত্র মামলা। সঠিক মামলা ছিল। এই দেশ, এই জাতিকে খুন করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে। ঠিক নয় কি? পিলখানা দেখিয়েছে যে, এরা বিদ্রোহ করেছে ডালভাত বিদ্রোহ। শয়তানি কথা।

একাত্তর বাংলাদেশের নামক রাষ্ট্রটার ভিত্তি। একে এবং যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করল তাদের সম্পর্কে যা খুশি বলা গণতন্ত্র বা বাক-স্বাধীনতা? মনে হয় তাই। ইলিয়াস-পিনাকীরা স্বাধীনতা নিয়ে যা খুশি বলে যাচ্ছে, এমনকি ১৬ ডিসেম্বরকে বল দিবস বলছে। অথচ গত ১৬ বছর শুনে এলাম শেখ মুজিব স্বাধীনতা চায়নি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে। এখন কি সময় হয়নি আওয়ামী লীগ থেকে মুক্তিযুদ্ধকে সবার মাঝে স্বীকার করে নেওয়ার? নাকি আওয়ামী লীগ খারাপ করেছে বলে মুক্তিযুদ্ধও খারাপ? কম্পিউটার ব্যবহার করে আপনি খারাপ কাজ করতে পারেন, ভালো কাজ করেতে পারেন। এর দায় কি কম্পিউটারের?

মুক্তিযোদ্ধাদের যা খুশি বলছে সবই মনে হয় বাক-স্বাধীনতা। গত ১৬ বছর এগুলো দেশে থেকে বললে যে কারো জেল হয়ে যেত। এখন যেহেতু দ্বিতীয় স্বাধীনতা এসেছে, জুলাই নিয়ে মাতুক জাতি। একাত্তরকে কটাক্ষ করলেও সমস্যা নেই।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৩৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×