somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলেই কি সব মানুষ সমান?

২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়েকদিন আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এনআইডি কার্ড করলেন। মোটামুটি ২৪ ঘণ্টায় সব কাজ শেষ। অথচ একই কাজ আমার-আপনার মতো সাধারণ কেউ করতে গেলে কমপক্ষে তিন মাস লাগত। তারেক রহমানের জন্য কম সময় লাগল, কারণ, তিনি ভিআইপি। আমি বলছি না তারেক প্রভাব বিস্তার করেছেন। বরং সংশ্লিষ্টরা স্বতস্ফূর্তভাবেই করে দিয়েছেন। একই রকমভাবে করে দিতেন আওয়ামী লীগের সময়ও। কারণ এখানে লাভ আছে।

এই লাভের ভাগিদার কিন্তু সরকারেও আছে। সবাই মোটামুটি অবগত আছেন আগামী সরকারের মন্ত্রীদের বিলাসবহুল জীবনযাপনের জন্য অন্তর্বর্তী সরকার বিরাট প্রকল্প নিয়েছে। যা এদের এখতিয়ারও না। শত শত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, দেশের জিনিসপত্রের দাম ঠিক নাই, দুর্নীতি-চাঁদাবাজি নিয়ন্ত্রণহীন, আইনশৃঙ্খলাও নেই- এদিকে নজর না দিয়ে তারা আগামী সরকারের মনোরঞ্জনের চিন্তা করছে। যদিও লোকজন বলছে, পিঠ বাঁচানোর জন্য এ সব করা হচ্ছে। লাভ আর পিঠ বাঁচানোর জন্যই কি এদের জন্ম?

সুযোগসুবিধা সবাই সমান পায় না। দেশের সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠানের সেবা দেখুন। প্রাইভেট ব্যাংকে যান, আপনাকে স্যার, স্যার করে সেবা দিচ্ছে আর সরকারিতে যান আপনাকে চেনেই না, মোবাইলে গেমস খেলছে। আর ব্যবহারের কথা কী বলব! মানুষ একই, অথচ প্রতিষ্ঠান আলাদা হওয়ায় চরিত্র আলাদা। সুযোগের অভাবে ভালো।

একেকজন আবার ব্যক্তিগত জীবনে বিরাট ধার্মিকও। এত ভালো মানুষি দেখে সবাই অবাকও হয়। কিন্তু কী করা যাবে! এগুলো যেন গা সওয়া। যেসব দুর্নীতিবাজ দুদকের জালে ধরা পড়ে, এদের দেখে কি মনে হয় এরা অনুতপ্ত? এটা ওরা সিস্টেম মনে করে। এদের সমালোচনা করে নিজেদের ধোয়া তুলসিপাতা ভাবলেও সমস্যা। সুযোগ পেলে আমার-আপনার মতো মানুষই এসব হয়। এই যে আমাদের সামনে দিনরাত ভালো ভালো নসিহত করা কিছু কিছু নেতা আওয়ামী লীগ আমলে বিরাট আওয়ামী লীগার ছিল। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ছাড়া কথাই বলত না। অথচ এখন ফকিন্নির পুতেরাও ভাব ধরেছে। বঙ্গবন্ধু কে আবার! এখন জিয়া, জিয়া হবে! এটাই আমাদের মনস্তত্ব।

আমরা মুখে মুখে যতই বলি সব মানুষ সমান। আসলে তা না। সমান মনে করারও দরকার নেই। যার যা অবস্থান তাকে তা দিলেই হয়। এত তোষামোদি দরকার নেই, আবার এত তাচ্ছিল্যও দরকার নেই।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×